প্রথম ২ দিনেই ১২৬ কোটি টাকা, নিন্দুকদের মুখ পুড়িয়ে রেকর্ড ভাঙল শাহরুখের 'পাঠান'

শাহরুখকে খুনের হুমকি

নিন্দুকদের মুখ পুড়িয়ে বিপুল লাভের মুখ দেখল শাহরুখ খানের পাঠান। প্রথম ২ দিনেই ১২৬ কোটির ব্যবসা করে ফেলেছে পাঠান। যা এখনও পর্যন্ত সব রেকর্ড ভেঙে দিয়েছে। হিন্দির পাশাপাশি একাধিক ভাষায় মুক্তি পেয়েছে পাঠান। তবে হিন্দিতে পাঠানের বক্স অফিস কালেকশন সবচেেয় বেশি। এই বিপুল সাফল্যের পরেও শাহরুখ খানকে খুনের হুমকি মুম্বইয়ের এক ধর্মগুরুর।

রকর্ড ভাঙল পাঠান

রকর্ড ভাঙল পাঠান

শাহরুখ খানের সদ্য মুক্তি প্রাপ্ত ছবি পাঠান নিয়ে বিতর্কের শেষ নেই। ছবিটির দুটি গান মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল বিতর্ক। রিলিজের সময়ও একাধিক সিনেমা হলে ভাঙচুর হয়েছে। কিন্তু সব বাধা কাটিয়ে শাহরুখের অনুরাগীরা তাঁকে জিতিয়ে দিয়েছেন। বিপুল সাফল্যের মুখ দেখেছে শাহরুখের পাঠান। অনেকদিন পর শাহরুখের কোনও ছবি এই বিপুল ব্যবসা করেছে। প্রথম ২ দিনেই ১২৬ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের পাঠান। বলিউডের বক্স অফিস কালেকশনের সব রেকর্ড ভেঙে দিয়েছেন এসআরকে।

পাঠান বিতর্ক

পাঠান বিতর্ক

পাঠান ছবির একটি গান নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। বেশরম রং নামে একটি গানে গেরুয়া রঙের বিকিনি পরেছেন ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন তাই নিয়ে বিতর্ক চরমে উঠেছে। বিজেপির একাধিক নেতা এই নিয়ে ছবিটি বয়কটের ডাক দিয়েছিলেন। মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে শাহরুখের পাঠান ছবিটি বয়কটের ডাক দিয়েছিলেন বিজেপি নেতারা। একাধিক সিনেমা হল ভাঙচুর চালিয়েছে বজরং দলের সদস্যরা। অসমে ঘটেছে সেই ঘটনা। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেন তিনি।

 শাহরুখকে খুনের হুমকি

শাহরুখকে খুনের হুমকি

এদিকে আবার শাহরুখ খানকে খুনের হুমকি দিয়ে বসেছেন মুম্বইয়ের এক ধর্মগুরু। খলিল উর রহমান নামে মুম্বইয়ের এক ধর্মগুরু অভিযোগ করেছেন ইন্দোরে শাহরুখের পাঠান সিনেমা যেখানে চলছিল তার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বজরং দলের সদস্যরা। সেসময় পয়গম্বরের নামে আপত্তিকর স্লোগান দিতে শোনা গিয়েছে। শাহরুখ খানের জন্য পয়গম্বরের এই অপমান সেকারণে শাহরুখ খানকে খুনের নিদান দিয়েছেন তিনি। যদিও পাঠান মুক্তি পাওয়ার পর শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পাঠান জ্বরে কাঁপছে দেশ

পাঠান জ্বরে কাঁপছে দেশ

নিন্দুকদের নিন্দা, সমালোচনা উড়িয়ে দিয়ে পাঠান জ্বরে কাঁপছে গোটা দেশ। সব সিনেমা হলই প্রায় হাউসফুল। বজরং দলের সদস্যরা যতই বিক্ষোভ দেখান সব রেকর্ড ব্রেক করে ফেলেছে পাঠান। মুক্তির আগেই ২ লক্ষ অগ্রিম টিকিট বুকিং হয়ে গিয়েছিল। ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খানের পাঠান। সকাল ৬টা থেেক মাল্টিপ্লেক্স গুলিতে শো রাখা হয়েছিল। রাত জেগে সিনেমা হলের বাইরে বসে থাকতে দেখা গিয়েছে অসংখ্য শাহরুখ অনুগামীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+