স্বর্গের জমি নিয়ে সম্পর্কের টানাপোড়েন, প্রকাশ্যে পরিচালক শ্রীজাতর ‘মানব জমিন’–এর টিজার
তাঁকে আমরা কবি হিসাবে চিনি, তাঁর কবিতা সাধারণ মানুষের কথা বলে, তাঁর কবিতায় প্রেমের গন্ধ রয়েছে, তাঁর কবিতায় উঠে আসে দৈনন্দিন জীবন। আবার তিনি একাধারে গীতিকারও বটে। সেই শ্রীজাতকেই একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে। বেশ কিছুদিন ধরেই কবি-গীতিকার শ্রীজাত যে পরিচালকের কাজে হাত পাকাতে চলেছেন সেই খবর প্রকাশ্যে আসতেই সকলের মধ্যে কৌতুহল বেড়ে গিয়েছিল। অবশেষে সেই কৌতুহলের অবসান হল। সামনে এল পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম সিনেমা 'মানব জমিন'-এর টিজার।

এই ছবি ঘিরে কম বিতর্ক দানা বাঁধেনি। শুটিং পিছিয়ে যাওয়ার পরও সেই কাজ শুরু হয়। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। পরমব্রত-প্রিয়াঙ্কা জুটির প্রথম ছবি এটি। এই ছবিতে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রানা সরকার। শ্রীজাত ও সৃজিত মুখোপাধ্যায়ের মিত্রতা তো সকলেই জানেন। আর সেই বন্ধুত্বের খাতিরেই সৃজিতকে দেখা যাবে এই ছবিতে।
এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে 'মানবজমিন' ছবির অফিশিয়াল টিজার। টিজারে দেখা যাচ্ছে, পরাণ বন্দ্যোপাধ্যায়কে স্বর্গের জমি কেনার প্রস্তাব দিচ্ছেন দুই ব্যক্তি। অন্যদিকে, একটি বাচ্চাদের স্কুলে নানা কিছুর সঙ্গে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে পরমব্রত এবং প্রিয়ঙ্কাকে। এই ছবিতে প্রিয়াঙ্কার লুকস একেবারে অন্যরকম। এই সিনেমা দর্শকদের যে অন্য স্বাদের গল্প শোনাবে তা কিন্তু টিজার থেকেই স্পষ্ট। এই সিনেমা মানুষের অ্যাখান শোনাবে তা নিয়ে আশাবাদী পরিচালক। এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার।
এর আগে এই সিনেমার অফিসায়াল পোস্টার প্রকাশ্যে আসে। যেখানে দেখা গিয়েছে, ঘন নীল আকাশ ছুঁয়েছে সবুজ বিস্তৃত মাঠকে। মাঠের সামনে দাঁড়িয়ে পরিচালকের চরিত্ররা। হলুদ পাঞ্জাবিতে দাঁড়িয়ে 'সঙ্কেত' ওরফে পরমব্রত, আর অপরজন'কুহু' কোঁকড়া চুল আর শাড়িতে প্রিয়াঙ্কা।কবি থেকে কতটা সফল পরিচালক হয়ে উঠতে পারবেন শ্রীজাত তা জানার জন্য আগামী বছর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications