শ্রীদেবীর শেষযাত্রায় আবেগপ্রবণ বলিউড, শ্রদ্ধা জানালেন মাধুরী থেকে ঐশ্বর্য, কাজলরা

সকাল হতেই আম জনতা থেকে বলিউড তারকার অভিনেত্রী শ্রীদেবীকে শেষশ্রদ্ধা জানাতে পৌঁছে যান অন্ধেরিতে। 'চাঁদনি'কে হারিয়ে শোকাহত বলিউড এদিন ছিল আবেগপ্রবণ।

পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল সকাল সাড়ে ন'টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মুম্বইয়ের লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শায়িত থাকবে শ্রীদেবীর শবদেহ। সেখানেই এই সুপারস্টারকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। সেই মত সকাল হতেই আম জনতা থেকে বলিউড তারকার অভিনেত্রী শ্রীদেবীকে শেষশ্রদ্ধা জানাতে পৌঁছে যান লোখান্ডওয়ালাতে। 'চাঁদনি'কে হারিয়ে শোকাহত বলিউড এদিন ছিল আবেগপ্রবণ। শ্রীদেবাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন, শাহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান, এক সময়ে শ্রীদেবীর সম সাময়িক নায়িকা জয়াপ্রদা, রেখা, ডিম্পল কাপাড়িয়া। এছাড়াও পৌঁছন গোবিন্দা,প্রেম চোপড়া, শ্রদ্ধা কাপুর, বিবেক ওবেরয় প্রমুখরা। দেখে নেওয়া যাক কারা কারা শ্রদ্ধা জানাতে এদিন উপস্থিত হন সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে ।

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই

শনিবারের অভিশপ্ত রাতে শ্রীদেবীর মৃত্যুর দুঃসংবাদ পৌঁছনর পর থেকেই শোকাহত বলিউড। এদিন সকাল হতেই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে আসেন একাধিক তারকা । উপস্থিত হন বলিউডের আরেক সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই।

জয়া বচ্চন

জয়া বচ্চন

এদিন শ্রীদেবী কে শ্রদ্ধা জানাতে বচ্চন পরিবারের তরফে জয়া ও ঐশ্বর্য আলাদা ভাবে এলেও, দেখা যায়নি বিগ বি অমিতাভ বচ্চনকে।

হেমা মালিনী

মেয়ে এষাকে সঙ্গে নিয়ে এদিন শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানান বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হেমা মালিনী।

আবেগপ্রবণ বলিউড

আবেগপ্রবণ বলিউড

সুস্মিতা সেন আগেই তাঁর টুইট বার্তায় জানিয়েছিলেন, শ্রীদেবীর মৃত্যুর খবরে নিজের কান্না ধরে রাখতে পারছেন না। এদিনও তাঁকে আবেগপ্রবণ দেখায়।

টাব্বু

টাব্বু

অভিনেত্রী টাব্বু , শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে এর আগেও একবার অনিল কাপুরের বাসভবনে গিয়েছিলেন অভিনেত্রী টাব্বু। এদিনও তাঁকে দেখা গেল সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে ।

কাপুর পরিবারের সদস্যরা

এদিন সকালেই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে একে একে আসতে শুরু করেন কাপুর পরিবারের সদস্যরা। সোনাম ,সঞ্জয়, হর্ষবর্ধন কাপুররা পৌঁছে যান সকালে।

সোনাম কাপুর

সোনাম কাপুর

শোকস্তব্ধ সোনাম কাপুরকেও এদিন সকালে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে আসতে দেখা যায়। স্বাভাবতঅ এদিন আবেগ প্রবণ ছিলেন সোনাম।

ফারহা খান

ফারহা খান

বলিউডের অন্য তারকাদের মতোই সকালেই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে পৌঁছে যান কোরিওগ্রাফার তথা পরিচালক ফারহা খান।

মাধুরী দিক্ষীত

মাধুরী দিক্ষীত

স্বামী শ্রীরাম নেনের সঙ্গে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে পৌঁছতে দেখা যায় মাধুরী দিক্ষিতকে। এর আগেও অনিল কাপুরের বাড়িতে মাধুরী সমবেদনা জানিতে পৌঁছন।

কাজল-অজয় দেবগণ

কাজল-অজয় দেবগণ

অভিনেতা অজয় দেবগণ ও কাজলকেও এদিন দেখা যায় সুপারস্টার শ্রীদেবীর শেষযাত্রা অনুষ্ঠানে অংশ নিতে।

অক্ষয় খান্না

অক্ষয় খান্না

শেষবার অক্ষয়ের সঙ্গে 'মম' ছবিতে অভিনয় করেন শ্রীদেবী। সহ অভিনেত্রীর প্রয়াণে এদিন শেষ শ্রদ্ধা জানান বিনোদ খান্নার পুত্র অক্ষয় খান্না।

নিমরিত কৌর

নিমরিত কৌর

শ্রীদেবী শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে পৌঁছে যান অভিনেত্রী নিমরিত কৌরও।

জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এদিন শ্রীদেবীকে শেষশ্রদ্ধা জানাতে পৌঁছন সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে।

আরবাজ খান

সলমনের ভাই আরবাজ খানকে এদিন সকালে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে দেখা যায় শ্রীদেবীর অন্তিম যাত্রা অনুষ্ঠানে।

সলমান খান

সলমান খান

মঙ্গলবার রাতেই বনি কাপুরের বাসভবনে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান সলমান খান। স্বভাবতই তিনি সেদিন ছিলেন শোকে বিধ্বস্ত।

রেখা

রেখা

বলিউডের অন্যতম মহানায়িকা রেখাও এদিন শ্রীদেবীর অন্তিম যাত্রায় সামিল হয়েছিলেন। সূত্রের খবর, সেখানে শ্রীদেবী কন্যা জাহ্নবী আর খুশিকে দেখে ,তাঁদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

এদিন শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে লোখান্ডওয়ালা স্পোর্টক্লাবে পৌঁছে যান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

সস্ত্রীক শাহিদ কাপুরকেও দেখা যায় এদিন লোখান্ডওয়ালা স্পোর্টসক্লাবে। সুপারস্টার শ্রীদেবীকে তাঁরা শেষ শ্রদ্ধা জানান।

বিদ্যা বালান

বিদ্যা বালান

অভিনেত্রী বিদ্যা বালানও এদিন তাঁর স্বামী অদিত্যর সঙ্গে পৌঁছন শ্রীদেবীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে।

রবিনা ট্যান্ডন

রবিনা ট্যান্ডন

অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে এদিন দেখা যায়, লোখান্ডওয়ালা স্পোর্টস ক্লাবে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+