যৌন ব্যবসা নিয়ে মুখ খুলে চাঞ্চল্যকর বক্তব্য বিতর্কিত অভিনেত্রী শ্রী রেড্ডির
কিছুদিন আগেই কাস্টিং কাউচ বিতর্কে নাম জড়ায় দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডির। হায়দরাবাদে জনসমক্ষে এই অভিনেত্রী কার্যত নগ্ন হয়ে প্রতিবাদ করেছিলেন কাস্টিং কাউচ নিয়ে।
কিছুদিন আগেই কাস্টিং কাউচ বিতর্কে নাম জড়ায় দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডির। হায়দরাবাদে জনসমক্ষে এই অভিনেত্রী কার্যত নগ্ন হয়ে প্রতিবাদ করেছিলেন কাস্টিং কাউচ নিয়ে। অভিযোগের আঙুল তুলেছিলেন নামী তেলুগু অভিনেতা প্রযোজকদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন ,এঁরা তাঁকে অভিনয়ের সুযোগ পাইয়ের দেওয়ার টোপ দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

এবার শিকাগোতে মধুচক্রের সঙ্গে দক্ষিণী অভিনেত্রীদের যোগ থাকার খবর উঠে আসা নিয়ে মুখ খুললেন শ্রী রেড্ডি। শ্রী রেড্ডি জানান, তাঁকেও এই মধুচক্রের আসরে যোগ দেওয়ার জন্য আহ্বান অভিযুক্ত দম্পতি। উল্লেখ্য, শিকাগোতে এই হাইপ্রোফাইল মধুচক্রের ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে দক্ষিণী প্রযোজক মগুদুমিদি কিষাণ ও তার স্ত্রী চন্দ্রার বিরুদ্ধে। মধুচক্রের বিষয়ে মুখ খুলে শ্রী রেড্ডি জানান, এই দম্পতি ভিসা থেকেশুরু করে সমস্ত কিছু আয়োজন করত । প্রতি অভিনেত্রীকে ১০০০ থেকে ১০০০০ ডলার দেওয়া হত বলে দাবি শ্রী রেড্ডির।
শিকাগো পুলিশের দাবি, হায়দরাবাদ থেকে মার্কিন মুলুকে এই অভিনেত্রীদের দেহ ব্যবসার কাজের জন্য় পাঠানো হত বলে খবর। এর সঙ্গে যোগ রয়েছে সন্দেহে হায়দরাবাদরে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ এই ব্যক্তি অভিনেত্রীদের ছবি বিকৃতভাবে পোস্ট করত অনলাইন ডেটিং সাইটে। জানা যাচ্ছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিকাগোতে তলব করা হতে পারে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির এক নামী অভিনেত্রীকে।












Click it and Unblock the Notifications