শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা সামান্থা প্রভু এবং বিজয়

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা সামান্থা প্রভু এবং বিজয়

সময়টা বেশকিছু দিন থেকেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দক্ষিণের অভিনেত্রী সামান্থা প্রভুর। ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছেদ, একের পর এক বিতর্ক, আর এরই মধ্যে আবার আহত হলেন এই জনপ্রিয় অভিনেত্রী। যা নিয়ে এখন তোলপাড় বিনোদন জগত। শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা প্রভু এবং বিজয়। বর্তমানে দুজনেই কাশ্মীরে তাঁদের আগামী ছবির শুটিং করছেন, আর সেই সময় আচমকাই এল এই খারাপ খবর।

স্টান্ট অ্যাকশনে বিপত্তি

স্টান্ট অ্যাকশনে বিপত্তি

কাশ্মীরে আগামী ছবি কুশির শুটিং করছেন সামান্থা প্রভু এবং বিজয়। আর সেখানেই একটি স্টান্ট দৃশ্যের সময় দুজনেই আহত হন। পরবর্তীতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা দলেরই একজন সদস্য। একজন ক্রু সদস্যের মতে, সামান্থা এবং বিজয় কাশ্মীরের পাহালগাম এলাকায় একটি স্টান্ট সিকোয়েন্স করছিলেন এবং এই সময় আচমকাই ঘটে দুর্ঘটনা, আর তাতেই আহত হন তাঁরা। অবশ্য সূত্রের খবর, সেই দৃশ্যটা খুবই কঠিন ছিল।

 গভীর জলে গাড়ি!

গভীর জলে গাড়ি!

জানা গিয়েছে যে ঝিলম নদীর তীরে একটি দড়ি বেঁধে সামান্থা প্রভু এবং বিজয় দুজনকেই গাড়ি ছুটিয়ে যেতে হত। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটি সেফটি কেবল ছিঁড়ে গভীর জলে পড়ে যায় এবং উভয়ই তাদের পিঠে আঘাত পান। এই দুর্ঘটনা প্রসঙ্গে এক ক্রু মেম্বার জানিয়েছেন যে দুজনকেই তাৎক্ষণিক উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অবশ্য একটু সুস্থ হয়ে আবারও শুটিং শুরু করেন সামান্থা ও বিজয়।

অভিনেতাদের বিশেষ সুরক্ষা

অভিনেতাদের বিশেষ সুরক্ষা

শ্রীনগরের ডাল লেকের অভ্যন্তরীণ অংশে শ্যুট হওয়ার কথা ছিল কুশি ছবির। কিন্তু শুটিং চলাকালীন সামান্থা ও বিজয় পিঠে ব্যথা পান। তারপরে দুজনকেই অবিলম্বে ডাল লেকের কাছে একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এবং একজন ফিজিওথেরাপিস্ট কে এনে তাঁদের চিকিত্সা করা হয়। এরপর থেকেই বিজয় এবং সামান্থা কঠোর নিরাপত্তার মধ্যে তাঁদের ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন কাউকে অভিনেতাদের কাছাকাছি আর কাউকে আসতে দেওয়া হচ্ছে না।

আসছে কুশি

আসছে কুশি

সূত্রের খবর, চলতি বছরের ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সামান্থা ও বিজয় অভিনীত ছবি কুশি। এটি তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে। এই নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে দেখা যাচ্ছে বিজয় ও সামান্থাকে। এর আগে তাদের দুজনকে ২০১৮ সালের মহানতি ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। শুটিং চলাকালীন, সামান্থা তার ভক্তদের জন্য কাশ্মীর থেকে অনেক ছবি আপলোড করেছেন। এই ছবিতে তাকে কাশ্মীরি খাবার উপভোগ করতে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+