২০১৭-তে বলিউডকে জোর টক্কর দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির, 'গোল্ডেন টুইট' পেলেন সুরিয়া

২০১৭ সালে সেই বলিউডকেই জোরদার টক্কর দিয়েছে দক্ষিণের ফিল্ম জগত, তথা দক্ষিণী স্টাররা।

বলিউড স্টারদের জনপ্রিয়তা এমনিতেই তুঙ্গে। আর বলি স্টাররাই অনেকাংশে বলিউডের ছবির জনপ্রিয়তার জন্য দায়ী। সবমিলিয়ে ভারতীয় চলচ্চিত্রে বলিউড ইন্ডাস্ট্রির সাম্রাজ্যকে টলানো বেশ কষ্টসাধ্য। কিন্ত ২০১৭ সালে সেই বলিউডকেই জোরদার টক্কর দিয়েছে দক্ষিণের ফিল্ম জগত, তথা দক্ষিণী স্টাররা। এবছরের গোল্ডেন টুইট জিতে নিয়েছেন দক্ষিণী স্টার সুরিয়া।

একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সাফল্যের খতিয়ান।

গোল্ডেন টুইট সুরিয়ার

গোল্ডেন টুইট সুরিয়ার

দক্ষিণী অভিনেতা সুরিয়ার ছবি ' থানা সেরেন্ধা কুত্তাম' -এ নায়কের দ্বিতীয় লুক টুইট করা হয়। যা প্রায় ৭০, ০০০ রি-টুইট পায়। আর এই টুটই, ২০১৭ সালের টুইটার সবচেয়ে বশি রিটুইট পেয়ে 'গোল্ডেন টুইট' সম্মান জিতে নিয়েছে। যা আপাতত কোনও বলিউড স্টার ২০১৭ সালে পাননি।

 দক্ষিণের সিংঘম

দক্ষিণের সিংঘম

সুরিয়ার এই টুইট শুধু রি টুইট অ পায়নি, বরং জিতে নিয়েছে ১লাখ লাইকও। ফলে বোঝাই যাচ্ছে যেকোনও বলিউড সুপারস্টারের থেকে কিছু কম নয় দক্ষিণের ছবিগুলি।

বাহুবলী ২-এর রেকর্ড

বাহুবলী ২-এর রেকর্ড

২০১৭ সালে ভারতীয় চলচ্চিত্র যদি কিছু অসামান্য অধ্যায় দেখে থাকে, তাহলে তা, 'বহুবলী ২' ছবির রেকর্ড ব্রেকিং সাফল্য। যার ধারে কাছে আসতে পারেনি কোনও বলিউড ছবি। 'বাহুবলী ২ ' -এর ওয়ার্ল্ড
ওয়াইড বাজার হয়েছে ১০০০ কোটি টাকার। কাটাপ্পা কেন বাহুবলী কে মেরেছিল এই প্রশ্নের উত্তর খোঁজাতে , একটা বিশাল সংখ্যক দর্শকে একাই হলমুখী করেছে 'বাহুবলী ২'।

হিট বিজয়ের 'মার্সাল'

হিট বিজয়ের 'মার্সাল'

দক্ষিণী স্টার বিজয়ের ছবি 'মার্সাল'ও বেশ জনপ্রিয়তা মুক্তির পর থেকেই। যদিও ছবি ঘিরে জিএসটি ইস্যুতে বিতর্ক ছিল, তবুও দক্ষিণী এই ছবি ২৫০ কোটি টাকা বাজার করেছে। যে অঙ্কের টাকা রোজগারে ২০১৭ সালের তাবড় বলিউড ফিল্ম হার মেনেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+