Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Adipurush-Prabhas: বিয়ে করতে চলেছেন ‘বাহুবলী’ প্রভাস! পাত্রী কে?

Adipurush-Prabhas: মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউত পরিচালিত সিনেমা 'আদিপুরুষ’। যেখানে অভিনয় করেছেন প্রভাস ও কৃতি শ্যানন। মূলত রামায়ণের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। মঙ্গলবার মুক্তি পেয়েছে আসন্ন সিনেমার ট্রেলার। এই ছবির কারণে প্রভাস ও কৃতি কিন্তু অনুগামীদের আলোচনার মধ্যেই রয়েছেন।

লম্বা, হ্যান্ডসাম দক্ষিণী তারকার লুকে মুগ্ধ হাজারো নারী। তবে আর বেশিদিন ব্যাচিলর থাকবেন না প্রভাস, এবার তিনি বিয়ে করবেন! শোনা যাচ্ছে অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে নাকি প্রভাসের খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। যদিও এর আগে অভিনেতার সঙ্গে অনেক নায়িকারই নাম জড়িয়েছিল, তাঁর মধ্যে রয়েছেন অনুষ্কা শেট্টির। যদিও সেগুলো এখন অতীত! এখন জোর গুঞ্জন কৃতির সঙ্গে সুন্দর সম্পর্কে আবদ্ধ রয়েছেন প্রভাস।

south indian actor prabhas


আদিপুরুষ সিনেমার ট্রেলার লঞ্চের ইভিন্টে এক অনুগামী অভিনেতা প্রভাসকে (prabhas) জিজ্ঞাসা করেন, আপনি কবে বিয়ে করছেন। তবে কাকে বা কবে বিয়ে করবেন সেই বিষয়ে প্রভাস কিন্তু কিছুই জানাননি। তবে জানিয়েছেন তিনি কোথায় বিয়ে করবেন। অভিনেতা জানিয়েছেন তিনি তিরুপতি বিয়ে করবেন। এটি শুনে খুশি হয়ে যান অনেক অনুগামীরাই।

সিনেমার ট্রেলার লঞ্চের সময় কৃতি শ্যানন (Kriti Shanon), ওম রাউত (Om Raut) ও প্রভাসকে একসঙ্গে অনুগামীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। অভিনেত্রীকে কিন্তু প্রভাসের বিষয়ে যথেষ্ট প্রশংসা করতে দেখা গেছে। প্রভাস কিন্তু খুব বেশি একটা বলেন না বলেই জানেন অনুগামীরা, তবে এই বিষয়ে অভিনেত্রী কৃতি জানান, এটা কিন্তু একদমই ঠিক না। তিনি অনেক কথা বলেন, তিনি খুব ভালো মনের মানুষ। তিনি খুব মিষ্টি, ভোজনরসিক, সেই সঙ্গে খুব পরিশ্রমীও।

photos of prabhas and Kriti sanon


ট্রেলার দেখে উচ্ছ্বসিত অনুগামীরা, কারণ এখানে প্রভাস ও কৃতি শ্যাননের অভিনয় মন জয় করছে সকলের। এই সিনেমায় রামের চরিত্রে দেখা মিলবে প্রভাসের আর সীতার চরিত্রে দেখা যাবে কৃতিকে। লক্ষণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানি সিংকে। আসন্ন সিনেমায় দেখা মিলবে বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানেরও, তাঁর চরিত্রের নাম লঙ্কেশ। সিনেমাটি ১৬ জুন মুক্তি পাবে।

আদিপুরুষের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অভিনেতা প্রভাস থেকে কৃতি শ্যানন ও পরিচালক ওম রাউত, সহ প্রযোজক ভূষণ কুমার সকলেই হাজির ছিলেন। রামায়নের প্রেক্ষাপটে চিত্রনাট্য তৈরি করেছেন ওম রাউত। রামের চরিত্রে প্রভাসকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন অনুগামীরা। ট্রেলার শেষেই সকলে একসঙ্গে বলে উঠলেন 'জয় শ্রী রাম'। ছবিটি নিয়ে আগ্রহের শেষ নেই অনুগামীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+