আসছে পিসি সরকার জুনিয়ারের বায়োপিক! কোন বলিউড পরিচালক তৈরি করছেন ছবি, জানুন
বলিউডে যখন একের পর এক বায়োপিক আসছে, তখন টলিউড বা কেন পিছিয়ে থাকে! এবার টলিউডে আসছে পিসি সরকার জুনিয়ারের বায়োপিক। নিয়ে আসছেন বলিউড পরিচালক সৌমিক সেন।
বলিউডে যখন একের পর এক বায়োপিক আসছে, তখন টলিউড বা কেন পিছিয়ে থাকে! এবার টলিউডে আসছে পিসি সরকার জুনিয়ারের বায়োপিক। নিয়ে আসছেন বলিউড পরিচালক সৌমিক সেন। উল্লেখ্য, সৌমিক সেন পরিচালিত ছবি 'গুলাব গ্যাং' -এ দেখা গিয়েছিল মাধুরী ,জুহিদের। তবে পিসি সরকার জুনিয়ারের বায়োপিকে কে থাকবেন , তা নিয়ে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি।

'গুলাব গ্যাং' ছবির পর থেকেই পিসি সরকার জুনিয়ারকে নিয়ে ছবি করবার কথা ভেবেছিলেন সৌমিক। তবে তা হয়ে ওঠেনি নানা কারণে, এবার তিনি শেষমেশ তৈরি করতে চলেছেন এই ছবি। আপাতত পরিচালক ব্যস্ত রয়েছেন 'মহালয়া' ছবিটি নিয়ে। এরপরই শুরু করবেন পিসি সরকার জুনিয়ারের বায়োপিকের কাজ। শোনা যাচ্ছে, সোনারপুর ও কলকাতা জুটি জায়গাতেই শ্যুটিং হবে পিসি সরকার জুনিয়ারের বায়োপিকের।
প্রসঙ্গত, 'মহালয়া' ছবির কাহিনি বিন্যাসও বেশ আকর্ষণীয়। ১৯৭৬ সালে প্রথমবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে সরিয়ে উত্তম কুমার এই রেডিওর অনুষ্ঠানতে কণ্ঠস্বর দেন। তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল , 'মহালয়া' ছবিটি সেই বিতর্ককেই তুলে ধরছে। ছবিটি তৈরি হচ্ছে বাংলা ছবি হিসাবেই। শোনা যাচ্ছে, 'মহালয়া'-তে যীশু সেনগুপ্ত থাকবেন উত্তম কুমারের ভূমিকায়। বীরেন্দ্র কৃষ্ণভদ্রের ভূমিকায় থাকছেন শুভাশিষ মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications