লকডাউনের মাঝে এবার কেরল থেকে ১৭০ জন মহিলাকে বিমানে ওড়িশা ফেরত পাঠালেন সনু সুদ!

লকডাউনের মাঝে এবার কেরল থেকে ১৭০ জন মহিলাকে বিমানে ওড়িশা ফেরত পাঠালেন সনু সুদ!

লকডাউনের মধ্যে মুম্বইতে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক। আর তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছিলেন অভিনেতা সনু সুদ। ইতিমধ্যেই তাঁর এই উদ্য়োগের প্রশংসা করেছেন বিভিন্ন তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেটিজ়েনরা। আর এবার কেরালা থেকে ১৭০ জন মহিলা শ্রমিককে বিমানে করে ওড়িশায় ফেরালেন সনু।

১৭০ জন মহিলাকে ওড়িশা পাঠালেন সনু

১৭০ জন মহিলাকে ওড়িশা পাঠালেন সনু

কেরলের এরনাকুলামে থাকতেন ১৭০ জন পরিযায়ী মহিলা শ্রমিক। সেখানে সেলাই ও এমব্রয়ডারির কাজ করতেন তাঁরা। কিন্তু, লকডাউনের জেরে আর ওড়িশায় ফিরতে পারছিলেন না তাঁরা। বিষয়টি জানতে পেরে দুই রাজ্যের সরকারের সঙ্গে কথা বলেন সনু। তারপরই বিমানের ব্যবস্থা করে নিরাপদে ওড়িশায় পাঠানো হয় তাঁদের। ১৭০ জনের সঙ্গে ছিলেন ওড়িশার আরও ১০ জন পরিযায়ী শ্রমিকও কেরলের একটি প্লাইউড ফ্যাক্টরিতে কাজ করতেন তাঁরা। ওই বিমানে তাঁদেরও ঘরে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

সনুর প্রশংসায় ওড়িশার সাংসদ

সনুর প্রশংসায় ওড়িশার সাংসদ

সনুর এই উদ্যোগে খুশি সাংসদ অমর পটনায়েক। টুইটারে তিনি লেখেন, 'সোনু সুদজি, আপনি ওড়িশার মেয়েদের কেরলা থেকে নিরাপদে বাড়ি ফেরানোর যে ব্যবস্থা করেছিলেন তা প্রশংসনীয়। এই কাজের জন্য আপনাকে শ্রদ্ধা জানাই। আপনি যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করছেন তা অবিশ্বাস্য। ভগবান আপনাকে আরও শক্তি দিক।'

এখনও পর্যন্ত ১২ হাজার জনকে বাড়ি ফিরিয়েছেন সনু

এখনও পর্যন্ত ১২ হাজার জনকে বাড়ি ফিরিয়েছেন সনু

এই কঠিন সময়ের অন্যতম রিয়েল লাইফ হিরো সোনু সুদ। তিনি ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি পৌঁছে দিচ্ছেন বাসে করে। এখনও অবধি প্রায় বারো হাজার শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন তিনি। করোনা মোকাবিলায় সোনু যা করলেন, তা নিয়ে ধন্য ধন্য করছে দেশ। সেলেব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই প্রশংসা করছেন তাঁর এই উদ্যোগের।

সনুর প্রশংসায় আরও রাজনৈতিক ব্যক্তিত্ব

সনুর প্রশংসায় আরও রাজনৈতিক ব্যক্তিত্ব

এর আগে সনুর কাজের জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ভূয়সী প্রশংসা করেছেন তাঁর। তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+