Sonakshi Sinha: কোথায় হচ্ছে বিয়ে, কী থাকছে ড্রেস কোড, জেনে নিন সোনাক্ষী সিনহার বিয়ের খুঁটিনাটি

সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ে নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে। বাবা শত্রুঘ্ন সিনহা বলছেন জানেন না। মেয়ে জানালে আশীর্বাদ দিয়ে আসবেন। এদিকে মেয়ে বিয়ের প্রস্তুতি প্রায় সারা। আর মাত্র কটা দিন পরেই মুম্বইয়ে শিল্পা শেট্টির রেস্তোরাঁ বাস্টিনে বলছে সোনাক্ষী-জাহিরের বিয়ে।

ইতিমধ্যেই অভিনেত্রী পুনম ঢিলোঁ অভিনন্দন জানিয়েছেন সোনাক্ষীকে। তারপরেই তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেকথা যে সত্যি সেটা প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ে ২৩ জুন বিয়ে করবেন সোনাক্ষী এবং জাহির। শোনা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের লাল পোশাক পরতে নিষেধ করা হয়েছে।

Sonakshi Sinha

রাত ৮টা থেকে আমন্ত্রিতদের আ সতে অনুরোধ করা হয়েছে। জানা গিয়েছে ২৩ জুন রেজিস্ট্রি ম্যারেজ করবেন জাহির-সোনাক্ষী। সেদিন ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের নিয়ে সেলিব্রেশন পার্টি করবেন তাঁরা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন হুমা কুরেশি, বরুণ শর্মা, আয়ুশ্মান শর্মা। হীরামান্ডির সহ অভিনেতারাও উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। সঞ্জয়লীলা বনশালীর সদস্যদের সঙ্গে কাজ করার সময় সোনাক্ষী সিনহার সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।

সেকারণে হীরামান্ডির প্রায় সব কাস্ট অ্যান্ড ক্রু থাকবেন এই বিয়ের অনুষ্ঠানে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার বাবা-মা কি থাকবেন এই অনুষ্ঠানে। এবং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সোনাক্ষী সিনহার মামা অবশ্য জানিয়েছেন তাঁরা আশীর্বাদ জানিয়ে আসবেন তাঁদের। সোনাক্ষী সিনহা ভিন্ন ধর্মে বিয়ে করছেন বলেই কি এই দূরত্ব তৈরি হয়েছে তাঁর পরিবারের সঙ্গে এই নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+