ডাকাত বেশে রাজপুত! চম্বলে ইতিহাস উস্কে দিল সুশান্তের ছবির ভিডিও
চম্বল.. নাম শুনতেই মনে পড়ে যায় দেশের কিছু কুখ্যাত ডাকাতদের কাহিনি। একাধিক লুঠ, খুন, দমন , পীড়নের সঙ্গে উঠে আসে বিভিন্ন ডাকাতের কাহিনি। কিন্তু সেই ডাকাতদের অস্ত্র তুলে নেওয়ার নেপথ্যের কাহিনি ঠিক কী
চম্বল.. নাম শুনতেই মনে পড়ে যায় দেশের কিছু কুখ্যাত ডাকাতদের কাহিনি। একাধিক লুঠ, খুন, দমন , পীড়নের সঙ্গে উঠে আসে বিভিন্ন ডাকাতের কাহিনি। কিন্তু সেই ডাকাতদের অস্ত্র তুলে নেওয়ার নেপথ্যের কাহিনি ঠিক কীরকম? সেই প্রসঙ্গ উস্কে দিল সুশান্ত সিং রাজপুত, মনোজ বাজপেয়ী, ভূমি পেনধরকর অভিনীত ছবি 'সোনচিড়িয়া'।

ছবির কাস্টিং
অভিষেক চৌবে পরিচালিত ছবি 'সোনচিড়িয়া' একাধিক তারকার সমাহারে তৈরি। মনোজ বাজপেয়ী থেকে রণবীর শৌরি, সুশান্ত সিং রাজপুত ছাড়াও ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন আশতোষ রানা। রয়েছেন অভিনেত্রী ভূমি পেনধরকর।

চম্বলের কাহিনি
একটা সময় চম্বল এলাকার নাম শুনতেই ত্রাস ছড়িয়ে পড়ত। ফুল দেবী থেকে পান সিং তোমারের নাম সেই সময় আতঙ্ক তৈরি করেছিল এলাকায়। 'সোন চিড়িয়া' ছবি গল্পের প্রেক্ষাপট ১৯৭৫ সাল। গোটা গল্পটির সঙ্গে যদিও বাস্তবের কোনও ঘটনার যোগ নেই, তবুও ট্রেলারে উঠে আসা ঝলক বার বার উস্কে দিয়েছে চম্বলের স্মৃতি।
ট্রেলার
এই লড়াই কখনও দারিদ্র্যের বিরুদ্ধে, কখনও অপশাসন আবার কখনও জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই। চম্বলের ডাকাতদের বিভিন্ন লড়াইয়ের কাহিনির এক কোলাজ 'সোন চিড়িয়া'ছবির ট্রেলার।

কবে মুক্তি পাচ্ছে ফিল্ম?
ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি । বছরের শুরুর দিকে আরও একবার বলিউডে ছোট বাজেটের ফিল্ম হিসাবে 'সোনচিড়িয়া' বক্স অফিস মাতাতে পারে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications