উচ্চ পারিশ্রমিক চাওয়ার জন্য কোন কোন বলি ডিভা বিখ্যাত ছবি প্রত্যাখান করেছেন, জানেন

উচ্চ পারিশ্রমিক চাওয়ার জন্য কোন কোন বলি ডিভা বিখ্যাত ছবি প্রত্যাখান করেছেন, জানেন

একটি সিনেমা তৈরি হতে অনেক কিছুর প্রয়োজন হয়, তা আপনারা সকলেই জানেন। কিন্তু সবার আগে যা প্রয়োজন তা হল কারা এর মূল চরিত্রে অভিনয় করবেন, সেটি বাছাই করা। যেমন ভাবা তেমন কাজ! হ্যাঁ ঠিকই ধরেছেন পরিচালক প্রযোজকরা অভিনেতা অভিনেত্রীর বেছে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অনেক সময় আসন্ন সিনেমার জন্য মন মতন তারকা তাঁরা পান না। ভাবছেন তো! কারণ, তাঁরা যাদের ভাবেন সেই সময় তারকারা কিন্তু অনেক সময়ই পারিশ্রমিক হিসাবে বেশী মূল্য চেয়ে ফেলেন। আর সেখানেই বাধে গ্যাঁড়াকল। বাজেটের বেশী হয়ে গেলে তাঁদেরকে আর তা দেওয়া সম্ভব হয় না। আর সেই সব তারকারা তাঁরা কাজটি প্রত্যাখান করেন। তখন যে তারকারা সেটা মেনে নেন, তারাই সেই সিনেমায় অভিনয় করতে পারেন। পরে আবার সেই ছবি গুলোই হিট হয়ে যায়। জেনে নিন কোন অভিনেত্রী উচ্চ পারিশ্রমিকের জন্য বড় সিনেমা প্রত্যাখান করেছেন।

করিনা কাপুর খান

করিনা কাপুর খান

বেবো প্রায় সকলের পছন্দেরই নায়িকা। করণ জোহরের 'কাল হো না হো' -য় করিনার কথা ভাবা হয়েছিল। তিনি এটি ছাড়াও রামলীলা প্রত্যাখান করেছেন। শোনা যায়, নয়না চরিত্রে জন্য অনেক টাকার দাবি করেছিলেন অভিনেত্রী। তারপর অফারটি অভিনেত্রী প্রীতি জিন্টার কাছে চলে যায়। কিন্তু জানা যায় যে নয়নার ভূমিকাটি কারিনা কাপুরকে মাথায় রেখে লেখা হয়েছিল। অভিনেত্রী ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত ছবি কুইনও প্রত্যাখ্যান করেছিলেন। কারিনা একটি সাক্ষাত্কারে জানান 'আমি অন্যদের কাজ দিতে পেরে খুব আনন্দিত। তারাও একদিন বড় তারকা হবেন।'

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

বলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে তিনি একজন। জানেন 'কিক' ছবি, সলমান খানের বিপরীতে অভিনয় করার জন্য সোনাক্ষীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি অনেক টাকা চেয়েছিলেন সিনেমায় অভিনয় করার জন্য। এমনকি অফারটি দীপিকা পাড়ুকোনের কাছেও গিয়েছিল, তা তিনি প্রত্যাখান করেন। শেষ পর্যন্ত তা জ্যাকলিন ফার্নান্ডেজের কাছে চলে যায়।

 মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

বলি ডিভা মাধুরী তার সিনেমা 'আজা নাচলে' দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন। শোনা যায়, এর আগে অনেক চলচ্চিত্র নির্মাতারাই তাঁদের সিনেমায় অভিনয়ের জন্য তাঁর কাছে গেচ্ছিলেন, কিন্তু তিনি উচ্চ চাহিদা প্রকাশ করায় তা হাতছাড়া হয়ে যায়। তিনি প্রতি সিনেমার জন্য ৫ কোটি টাকা দাবি করে ছিলেন। সেই কারণেই তিনি অনেক প্রকল্প হারিয়েছেন।

 শ্রীদেবী

শ্রীদেবী

'বাহুবলী' ছবিতে 'রানি শিবগামী'র ভূমিকায় অভিনয় করার জন্য চলচ্চিত্র নির্মাতারা শ্রীদেবীর কাছে গেছিলেন। তিনি তা প্রত্যাখান করেছিলেন। যদিও সিনেমাটি ব্লকবাস্টার ও বক্স অফিস হিট হয়েছিল। তিনি অভিনয়ের জন্য ৬ কোটি টাকা চেয়েছিলেন। তা দিতে পারেননি চলচ্চিত্র নির্মাতারা। আর সেই কারণেই তিনি সেই ছবিতে অভিনয় করেননি বলেই জানা গিয়েছে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+