নিকের সঙ্গে রাত পোশাকে ঝড় তুললেন প্রিয়ঙ্কা, বাহারি এই পোশাকের দাম চোখ কপালে তুলবে
বলিউডকে নিজের ফ্যাশন স্টেটমেন্ট-এ বারবার মাত করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। রিলের 'ফ্যাশন' হোক বা রিয়েলের 'ফ্যাশন' , সবসময়েই খবরের শিরোনামে প্রিয়ঙ্কা চোপড়া।
বলিউডকে নিজের ফ্যাশন স্টেটমেন্ট-এ বারবার মাত করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। রিলের 'ফ্যাশন' হোক বা রিয়েলের 'ফ্যাশন' , সবসময়েই খবরের শিরোনামে প্রিয়ঙ্কা চোপড়া। বিয়ের পরেও প্রিয়ঙ্কা চোপড়ার ফ্যাশন স্টেটমেন্ট তাঁর স্টারডমকে উস্কে দিয়েছে। এবার খবরে তাঁর হানিমুন !

কোথায় হানিমুনে গিয়েছেন প্রিয়ঙ্কা?
ক্যারিবিয়ান আইল্যান্ডে নিজের হানিমুন নিয়ে ব্যস্ত পিগি চপস। বর্তমানে স্বামী নিক জোনাসের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। আর সেই হানিমুনের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় এসেছে।
| |
হানিমুনে প্রিয়ঙ্কার ছবি
হানিমুনে গিয়ে প্রিয়ঙ্কাকে দেখা গিয়েছে এক বিশেষ নাইট গাউন-এ। যে পোশাকে পিগি চপস কার্যত লাস্যময়ী হয়ে উঠেছেন। শুধু হানিমুনের জন্যই নয়, এই পোশাকে যেকোনও রোম্যান্টিক ডেট-ও মাত হয়ে যেতে পারে!
|
এমন পোশাকের দাম কত?
প্রিয়ঙ্কার হানিমুনে কেবলমাত্র নাইট গাউনের দামই ভারতীয় মুদ্রায় ৫৭, ৭১৫ টাকা। প্রেমের আবেশে নিজেকে বেঁধে রাখতে এমনই দামী পোশাকে নিজেকে সাজিয়ে নিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।
|
হানিমুনে প্রিয়ঙ্কার পরবর্তী ডেস্টিনেশন কোথায়?
জানা গিয়েছে, ক্যারিবিয়ান আইল্যান্ডের পর প্রিয়ঙ্কা ও নিক তাঁদের হানিমুনের দ্বিতীয় পর্বে যাবেন সুইটজারল্যান্ড। এরপরবর্তীকালে পরিবারের সকলকে নিয়ে প্রিয়ঙ্কা ও নিক যাবেন সুইটজারল্যান্ডের বিভিন্ন জায়গায়,তখন শুধুই 'ফ্যামিলি ট্যুর'!












Click it and Unblock the Notifications