যৌন হেনস্থার অভিযোগে আরও বিপাকে বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র
৪৭ বছরের পুরনো এক যৌন হেনস্থার মামলায় এবার অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিমলা পুলিশ।
৪৭ বছরের পুরনো এক যৌন হেনস্থার মামলায় এবার অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিমলা পুলিশ। কিছুদিন আগে জিতেন্দ্রর তুতো বোন , তাঁর বিরুদ্ধে ৪৭ বছর আগের এক যৌন হেনস্থার অভিযোগ এনে পুলিশের দ্বরস্থ হন।

গত ফেব্রুয়ারি মাসে জিতেন্দ্রর তুতো বোন হিমাচল প্রদেশের পুলিশের জেনারেলের কাছে একটি মেল পাঠিয়ে এই অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয় জিতেন্দ্র (যাঁর আসল নাম রভি কাপুর),২৮ বছর বয়সে তাঁর আত্মীয় তথা বোনকে যৌন হেনস্থা করেন এক হোটেলে। যে ঘটনার কথা তাঁর বোন পরিবারের ভয়ে সেই সমে বলতে পারেননি। তবে এতদিন বাদে সেই অভিযোগ জানানোর সাহস পেয়েছেন। এরপরই ছোটা সিমলা পুলিশ স্চেশনে অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে আইপিসি ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে, তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ,অভিযোগকারীর বয়ানও রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও পুলিশ ওই অভিযোগকারীকে তাঁর বক্তব্য়ের সমর্থনে তথ্য প্রমাণ পেশ করার কথাও জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত সেই হোটেল সম্পর্কে কোনও তথ্যাদি দিতে পারেনি এই মহিলা।












Click it and Unblock the Notifications