Sonakshi Sinha: '৪৪ বছর আগে আমিও...', সোনাক্ষীর বিয়ের পর কেন একথা বললেন শত্রুঘ্ন সিনহা

সোনাক্ষী সিনহার ভিন্ন ধর্মে বিয়েতে প্রথমে রাজি ছিলেন না বাবা শত্রুঘ্ন সিনহা। কিন্তু মেয়ের পছন্দ মেনে নিয়ে শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তিনি। গতকাল অর্থাৎ ২৩ জুন ছোট করে পারিবারিক অনুষ্ঠানে আইনি বিয়ে সারেন সোনাক্ষী এবং জাহির ইকবাল।

মেয়ে জামাইকে আশীর্বাদ করে শত্রুঘ্ন বলেছেন 'জোড়ি সালামত রহে'। অন্যদিকে মেয়ের বিয়ের পর স্মৃতি রোমন্থন করে শত্রুঘ্ন সিনহা বলেছেন ৪৪ বছর আগে আমিও আমার পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম। পুনম সিনহাকে বিয়ে করেছিলেন শত্রুগ্ন সিনহা। এবার সোনাক্ষীর পালা। সে তাঁর পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে।

Sonakshi Sinha

প্রসঙ্গত উল্লেখ্য সোনাক্ষীর বিয়েতে কিন্তু তার কোনও ভাই উপস্থিত ছিলেন না। লভ এবং কুশ দুই ভাই রয়েছে সোনাক্ষীর তারা কেউ-ই কিন্তু বোনের বিয়েতে উপস্থিত ছিলেন না। শত্রুঘ্ন সিনহার উপস্থিতি নিয়েও বিস্তর জলঘোলা শুরু হয়ে গিয়েছিল। বিয়ের কার্ড প্রকাশ্যে আসার পরেও শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন তিনি জানেন না মেয়ে বিয়ে করছেন। কারণ আজকালকার ছেলেমেয়েরা নিজেরাই সব ঠিক করে ফেলে। বাবা-মাকে জানানোর প্রয়োজন মনে করে না।

শত্রুঘ্ন সিনহার এই বক্তব্যের পরে জল্পনা শুরু হয়েছিল তাহলে কি মেয়ের বিয়েতে উপস্থিত থাকবেন না শত্রুঘ্ন সিনহা। ভিন ধর্মে তিনি বিয়ে করছেন বলেই কি এই অসন্তুষ্ট বাবা মেেয়র বিয়েতে থাকতে চাইছেন না।। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এদিকে সোনাক্ষীকে কিন্তু জাহিরের পরিবারের সঙ্গে আনন্দ করতে দেখা গিয়েছিল। বিয়ের কয়েকদিন আগে পর্যন্ত শত্রুঘ্ন সিনহার উপস্থিতি নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।

Sonakshi Sinha: একেবারে আড়ম্বরহীন বিয়ে দেখল বলিউড, সোনাক্ষী-জাহিরের বিয়েতে এলেন কোন তারকারা
শেষ পর্যন্ত মান অভিমান ভুলে মেয়ের বিয়েতে যোগ দিতে রাজি হন শত্রুঘ্ন। তিনি নিজেও স্বীকার করে নিয়েছিলেন যে প্রথমে মেয়ের বিয়েতে রাজি ছিলেন না। পরে রাজি হন। তারপরে বিয়ের সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রীকে। সোনাক্ষী বিয়ের জন্য যে ধর্ম পরিবর্তন করছেন না সেকথা জানিয়ে দিয়েছিলেন জাহিরের বাবাও। সেকারণেই হয়তো কোনও আনুষ্ঠানিক বিয়েতে যাননি সোনাক্ষী এবং জাহির। একেবারেই আড়ম্বরহীন বিয়ে করেছেন তাঁরা।

সোনাক্ষী জাহির নিজেদের বাড়িতেই রেজিস্ট্রি ম্যারেজ করেছেন কোনও বাইরের অতিথি আমন্ত্রিত ছিলেন না। কেবল মাত্র তাঁদের পরিবারের লোকেরাই ছিলেন আমন্ত্রিত। মেয়ে-জামাইকে জড়িয়ে ধরে আশীর্বাদও করেছেন শত্রুঘ্ন সিনহা। তারপরেই িতনি বলেছেন ৪৪ বছর আগে তিনিও তাঁর পছন্দের নারীকে নিজের জীবনের সঙ্গী করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+