'ইশকবাজি'তে শাহরুখ-সলমন মুখোমুখি টক্কর! মুহূর্তে ট্রেন্ডিং-এ এই ভিডিও
'জিরো'ছবিতে একমঞ্চে দুই 'হিরো'।একদিকে শাহরুখ অন্যদিকে সলমন। বলিউডের এই দুই রোম্যান্টিক হিরো-কে নিয়েই নির্মিত হয়েছে 'ইশকবাজি' গানের ভিডিও। আর গানের ভিডিও মুক্তির পর থেকেই তা ট্রেন্ডিংএ।
২০১৮ সালের বক্স অফিসে বলিউডের একের পর এক 'খান'-দের ফিল্ম মুখ থুবড়ে পড়েছে। ইদের মরশুমে মুক্তি পেয়েছিল সলমনের 'রেস ৩', পরবর্তীকালে নভেম্বরে দীপাবলি সময় মুক্তি পায় আমিরের 'ঠাগস অফ হিন্দোস্তান'। দুটি ছবিই বক্স অফিসের লড়াইয়ে শোচনীয়ভাবে পিছনে পড়ে যায়। এবার ২০১৮ সালের শেষে আসছে কিংখান শাহরুখের 'জিরো'।

ফিল্ম ট্রেড বিশেষজ্ঞদের যাবতীয় নজর এখন 'জিরো'-র দিকে। ইতিমধ্যেই ছবির একটি রোম্যান্টিক গান বেশ জনপ্রিয় হয়েছে। আর সদ্য মুক্তি পেয়েছে ছবির অন্যতম গান 'ইশকবাজি'।
শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা অভিনীত 'জিরো' মুক্তি পেতে চলেছে আগামী ২১ ডিসেম্বর। বছরের শেষে ক্রিস্টমাস-এর মরশুমে কিং খানের এই ফিল্ম নিয়ে চড়ছে কৌতূহলের পারদ। তার আগে, আপাতত সোশ্যাল মিডিয়া মাত হয়ে রয়েছে 'জিরো' ছবির নতুন গান নিয়ে।












Click it and Unblock the Notifications