বচ্চন পরিবারের পার্টিতে অগ্নিকাণ্ডে লহেঙ্গা পুড়তে শুরু করে মহিলার! ঝুঁকি নিয়ে কী করলেন শাহরুখ
অনস্ক্রিনে তাঁকে বহুবার দেখা গিয়েছে, নায়কোচিত কায়দায় ঝাঁপিয়ে পড়ে নায়িকাকে বাঁচিয়ে নিতে বহুবার দেখা গিয়েছে শাহরুখকে। সিনেমার পর্দায় তিনি কার্যত এরকম ভূমিকায় বহুবার এসেছেন।
অনস্ক্রিনে তাঁকে বহুবার দেখা গিয়েছে, নায়কোচিত কায়দায় ঝাঁপিয়ে পড়ে নায়িকাকে বাঁচিয়ে নিতে বহুবার দেখা গিয়েছে শাহরুখকে। সিনেমার পর্দায় তিনি কার্যত এরকম ভূমিকায় বহুবার এসেছেন। তবে এবার বাস্তবের মাটিতে এই ভূমিকাতেই দেখা গেল শাহরুখকে। ঘটনাস্থল বচ্চন পরিবারের দিওয়ালি পার্টি।

সকলে যখন পার্টির মেজাজে ব্যস্ত, তখন বচ্চন পরিবারের গৃহবধূ ঐশ্বর্য রাইয়ের ম্যানেজার অর্চনার লহেঙ্গায় আগুন লেগে যায় আচমকা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমতো হতবাক হয়ে যান অর্চনা। এমন সময় শাহরুখ ঝুঁকি নিয়েই কার্যত অর্চনাকে বাঁচানোর চেষ্টা করেন। এরপর অর্চনাকে উদ্ধারও করেন তিনি। এরপর অসুস্থ অর্চনাকে তড়ঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে ।
মুম্বইয়ের নানাবতী হাসপাতালে আপাতত চিকিৎসাধীন অর্চনা। তাঁকে এখন রাখা হয়েছে আইসিইউতে। বচ্চন পরিবারে রাত ৩ টের সময় ঘটে যাওয়া এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় বচ্চন পরিবারে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শাহরুখের ভূমিকা এই গোটা ঘটনায় ছিল চোকে পড়ার মতো।












Click it and Unblock the Notifications