বাবা হলেন শাহিদ কাপুর
মুম্বই, ২৭ অগাস্ট : কাপুর পরিবারে এখন খুশির সীমা নেই। কারণ অবশ্য একটাই, বাবা হলেন শাহিদ কাপুর। শুক্রবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শাহিদের স্ত্রী মীরা রাজপুত।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মীরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাবা হওয়ার খুশিতে রীতিমতো উচ্ছ্বসিত শাহিদ কাপুর। তাই এই খুশির খবরটি চেপে না রেখে নিজেই ট্যুইটারে তা শেয়ার করেছেন। তিনি তাঁর শেয়ার করা পোষ্টে লেখেন,"সে এসেছে। আমরা এতটাই খুশি যে তা প্রকাশ করার জন্য শব্দও কম পড়ছে। তোমাদের শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ"।

গত এপ্রিলে মুম্বই ফ্যাশন উইকে যখন মীরা রাজপুত অংশ নিয়েছিলেন তখন থেকেই এই খবর নিয়ে জল্পনা শুরু হয়েছিল। পরে 'উড়তা পাঞ্জাব' ছবি মুক্তির সময়ে শাহিদ কাপুর নিজেই মীরার প্রেগন্যান্সীর খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন।
বলি পাড়ায় নতুন সদস্যার আগমনে সবাই বেশ খুশি। এদিন হাসপাতালে শাহিদ কাপুর নিজে সারাক্ষন উপস্থিত ছিলেন। তাঁকে শুভেচ্ছা জানাতে তার পরিবার এবং তার কাছের বন্ধুরা হাজির হয়েছিলেন বলে জানা গিয়েছে।
She has arrived and words fall short to express our happiness. Thank you for all your wishes.
— Shahid Kapoor (@shahidkapoor) August 26, 2016
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications