হুবহু শাহরুখ! বলিউড 'বাদশা'-র মতো দেখতে এই ব্যক্তি চমকে দিয়েছেন সোশ্যাল মিডিয়াকে, দেখুন ছবি
তাঁর চোখের এক চাউনিতে মাতোয়ারা এদেশের আট থেকে আশি। গালের টোল ফেলা হাসিতে সহজেই গলে যেতে পারেন এযুগোরে যেকোনো তরুণী।
তাঁর চোখের এক চাউনিতে মাতোয়ারা এদেশের আট থেকে আশি। গালের টোল ফেলা হাসিতে সহজেই গলে যেতে পারেন এযুগোরে যেকোনো তরুণী। তিনি বাদশা, বলউডের বাদশা, এদেশের কোটি কোটি মহিলার মনের বাদশা... তিনি শাহরুখ খান। শাহরুখের অনন্যতা তিনি নিজেই। তবে এবার সেই চোখ, আর , হাসি হুবহু উঠে এসেছে আরেক ব্যক্তির মুখে। পৃথিবীর দুই প্রান্তে থাকা দুটি মানুষের মুখে মধ্যে এরকম সাদৃশ্যয দেখে স্তম্ভিত সোশ্যাল মিডিয়া।

এক চাউনি, এক হাসি!
এই ব্যক্তির ছবিই আপাতাত ইন্টারনেট মাতাচ্ছে। এক্কেবারে শাহরুখোচিত হাসি, চাউনি! শোনা যায়, পৃথিবীকে কম করে দু'জন মানুষ একই রকম দেখতে হন। আর এই ব্যক্তির ছবি তারই প্রমাণ দিচ্ছে বার বার।

কে এই ব্যক্তি?
আরবের আক্রম এল এইসাউই এই মুহুর্তে পরিচিতি পাচ্ছেন , এক্কেবারে শাহরুখ খানের মতো দেখত বলে। গোটা আরব জুড়ে তিনি ক্রমেই খ্যাতির শীর্ষে পৌঁছে যাচ্ছেন , চেহারার তথা মুখ সৌন্দর্যের এই অদ্ভুত মিল ঘিরে।
|
আক্রমের পেশাগত পরিচায় কী?
না তিনি কোনও বড় সুপারস্টার নন আরবের। শাহরুখের মতো দেখতে আক্রম পেশায় ফটোগ্রাফার। তবে তিনি এবিষয়ে সচেতন যে তাঁর সঙ্গে মুখের মিল রয়েছে ভারতীয় সুপারস্টারের। বিষয়টি নিয়ে তিনি খুশিই।
মিডিয়া সেনসেশন
এই মহুর্তে আরব দুনিয়ার মিডিয়া সেনশন হয়ে উঠেছেন আক্রম। আমিরশাহি থেকে একাধিক ফিল্মের প্রস্তাব পাচ্ছেন তিনি। সে সম্পর্কে নিজেই মিডিয়াকে জানিয়েছেন আক্রম।












Click it and Unblock the Notifications