শার্টলেস শরীরে স্পষ্ট 'সিক্স প্যাক', 'পাঠান' দর্শনেই হিট বলিউডের বাদশা

শার্টলেস শরীরে স্পষ্ট 'সিক্স প্যাক', 'পাঠান' দর্শনেই হিট বলিউডের বাদশা

মেদহীন পুরুষালী চেহারা, শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে স্পষ্ট 'সিক্স প্যাক অ্যাবস'। আর তা নিয়ে ফের দর্শকদের মধ্যে ঝড় তুলতে আসবেন তিনি। এইতো সবে চলছে শ্যুটিং, কিন্তু তাঁর প্রতিটি ছবিকে ঘিরেই তুঙ্গে থাকে দর্শক আর ভক্তদের উত্তেজনা। আর এবারেও তার কোনও ব্যতিক্রম নয়। অবশ্যই কথা হচ্ছে বলিউডের বাদশা অর্থাৎ শাহরুখ খানকে নিয়ে। আর তাঁর আগামী ছবি 'পাঠান'র তাঁর হটবডি লুক নিয়ে এই মুহূর্তে শীর্ষে উঠেছে চর্চা।

লিকড ছবিতেই মাত

নিজের সঠিক লুক নিয়ে এখনও পর্যন্ত তেমন মুঝ খোলেননি কিং খান। তবে সম্প্রতি স্পেনে চলছে আপকামিং সিনেমা পাঠানের শ্যুটিং। আর সেখান থেকেই লিক হয়েছে বেশ কিছু ছবি। সেইসব ছবিতে দেখা গিয়েছে যে মেদহীন টানটান শরীরে সুস্পষ্ট প্যাক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান। আর মাথায় বাঁধা রয়েছে কালো রিবনের সাফা, পরনে ব্ল্যাক পাঠানী চাপকান। আর এই লুক এখন হটকেকের মত ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। 'ওম শান্তি ওম'এ দর্দে ডিস্কো গানে তাঁকে দেখা গিয়েছিল অনেকটা এরকম লুকে।

ইনস্টায় কিং খানের ছবি

ইনস্টায় কিং খানের ছবি

তবে পাঠান ছবির সেট থেকে এই ছবি লিক হলেও এর একদিন আগে অর্থাৎ ২৬ মার্চ নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে পাঠান সিনেমায় তাঁর সম্ভাব্য লুক কেমন হবে সেরকম একটি ছবি পোস্ট করেছিলেন। আর সেখানেই তাঁর এই জিম ট্রিম দেহ দেখে আরও একবার ঘুম উড়েছে সকল ফ্যানদের। ইতিমধ্যেই লক্ষাধিক লাইক পড়েছে বাদশার এই ছবিতে। পাশাপাশি শাহরুখের ফিটনেস দেখে তাক লেগে গিয়েছে সকলেরই। এই বয়সে তিনি যে এরকম বডি বানিয়ে আচ্ছা কম বয়সী হিরোদেরও টেক্কা দিচ্ছেন তার জমিয়ে প্রশংসাও করছেন নেটিজেনরা। তার লম্বা চুল নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

 আসছে পাঠান

আসছে পাঠান

করোনা আবহের প্রথমদিকে সিনেমা সেইভাবে মুক্তি পায়নি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতেই খুলতে শুরু করেছে সিনেমা হলগুলো। পাশাপাশি রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। সেখানেও বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। বছরভর আলোচনার শীর্ষে থাকে বলিউড। আর সেখানে বলিউডের বাদশা শাহরুখ খানের আগামী ছবি পাঠান নিয়ে জল্পনা আর চর্চা রয়েছে তুঙ্গে। আর নিজের স্যোশাল মিডিয়ায় পাঠানের অফিসিয়াল লুক পোস্ট করেছেন কিং খান। "যদি শাহরুখ খান একটু থেমে যায় পাঠান থামতে পারে না।" শাহরুখের দেওয়া এই ক্যাপশন রীতিমত হিট এই মুহূর্তে।

'পাঠান'এর নেপথ্যে

'পাঠান'এর নেপথ্যে

প্রসঙ্গত, পাঠান সিনেমা নিয়ে বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে চর্চা। কারণ করোনার জন্য অনেকদিন পিছিয়ে গিয়েছে এই সিনেমার শুটিং। আর এই সিনেমার হাত ধরে কয়েক বছরের বিরতি কাটিয়ে ফিরছেন কিং খান। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান মূলত অ্যাকশন থ্রিলার মুভি। 'যশরাজ ফিল্মস'এর ব্যানারে তৈরি হচ্ছে এই সিনেমা। সেলিব্রিটিরাও শাহরুখের এই লুকের বেশ প্রশংসা করেছেন। সব ঠিক থাকলে আগামী ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে বাদশা শাহরুখ খানের এই সিনেমা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+