যৌন হেনস্থার অভিযোগ উঠল অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে
প্রবীণ অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল। তাঁরই এক আত্মীয় সম্পর্কীয় বোন জিতেন্দ্রর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন।
প্রবীণ অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল। তাঁরই এক আত্মীয় সম্পর্কীয় বোন জিতেন্দ্রর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন। জিতেন্দ্রর সেই বোনের অভিযোগ, বোন যখন ১৮ বছর তখন থেকেই তাঁকে যৌন নির্যাতন করতেন জিতেন্দ্র। হিমাচল প্রদেশের সিমলায় এই অভিযোগ দায়ের হয়েছে।

অভিনেতা জিতেন্দ্রর এই তুতো বোনের দাবি, জিতেন্দ্র যখন ২৮ বছর বয়স তখন তিনি ১৮ বছর বয়সী ছিলেন। আর তখন থেকেই জিতেন্দ্র তাঁকে যৌন নিপীড়ন করতেন। কিন্তু এতদিন তিনি তা বলতে পারেননি। ওই মহিলার বাবা, মা মারা যাওয়ার পর , এতদিন বাদে তিনি মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তাঁর আশঙ্কা ছিল বাবা মা এই খবর জানতে পারলে ,মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই জিতেন্দ্রর ওই তুতো বোন বহু কারণে, এতদিন বাদে এই তথ্য সবার সামনে আনার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন।
অভিযোগাকারী মহিলার আরও দাবি, ফিল্মের সেট-এ ঘোরানোর নাম করে জিতেন্দ্র তাঁকে নিয়ে বেরিয়ে যেতেন। আর এজন্য মহিলার বাবার কাছ থেকে অনুমতিও নিতেন জিতেন্দ্র। আর সেই সময়ে বার বার হোটেলে নিয়ে গিয়ে জিতেন্দ্র ওই মহিলার ওপর যৌন নিগ্রহ করতেন বলে অভিযোগ। জিতেন্দ্র ধনী ও প্রভাবশালী হওয়ায় এই সমস্ত অত্যাচার তিনি মুখ বুজে সহ্য করেছেন বলে দাবি করেন অভিযোগকারী মহিলা।












Click it and Unblock the Notifications