(ছবি) 'এক ভিলেন': প্রথম দিনের বক্স অফিসে ধুন্ধুমার, আয় ১৬.৭২ কোটি

মুম্বই, ২৮ জুন : আশিকি ২-তেই বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর দক্ষতা। এক ভিলেনছবিতে আবারও তা প্রমাণ করলেন। সমালোচকদের প্রশংসা কুড়োনের পর এবার বক্স অফিসেও প্রথম দিনেই সাফল্যের মুখ দেখল মোহিত সুরির থ্রিলার প্রেমের ছবি এক ভিলেন। ২০১৪ সালের মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে প্রথম দিনের আয়ের নিরিখে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি। আয়ের পরিমাণ ১৬.৭২ কোটি টাকা। প্রথম স্থানে রয়েছে সলমন খানের জয় হো

এই ছবিতে অভিনয় করেছেন আশিকি ২ খ্যাত শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ, রীতেশ দেশমুখ, আমনা শরিফ প্রমুখ। এই ছবিতে এক গুন্ডার চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ। যে ভালবাসার জোরে ফের স্বাভাবিক জীবন ফিরে পাবেন। কিন্তু গল্প এই পটভূমিকে কেন্দ্র করেই শুধু নয়। এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রীতেশ। কিন্তু আসল গল্পটা কী, আর চমকটাই বা কোথায় জানতে হলে অবশ্যই দেখতে হবে এক ভিলেন

চুম্বন

চুম্বন

এই ছবিতে চুম্বনের দৃশ্যে দেখা যাবে শ্রদ্ধা ও সিদ্ধার্থকে।

স্বামী-স্ত্রী

স্বামী-স্ত্রী

রীতেশ ও আমনা এই ছবিতে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।

শ্রদ্ধা

শ্রদ্ধা

আশিকি ২ -এর সাফল্যের পর নিজের দ্বিতীয় ছবি এক ভিলেন ছবিতে নায়িকা চয়নের ক্ষেত্রেও শ্রদ্ধাতেই আস্থা মোহিতের।

ঘ্যানঘ্যানে

ঘ্যানঘ্যানে

এই ছবিতে রীতেশ এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন (যদিও এখানে একটি চমক রয়েছে), আমনা রীতেশের স্ত্রীর অভিনয় করছেন। তাঁর চরিত্রটাও সাধারণ ঘ্যানঘ্যানে এক গৃহবধূর।

আইটেম গার্ল প্রাচী

আইটেম গার্ল প্রাচী

এই ছবিতে একটি আইটেম নম্বরে লাস্যময়ী নাচের দৃশ্যে দেখা যাবে প্রাচী দেশাইকে। মিষ্টি ইমেজটা ভাঙতেই এই নয়া অবতার প্রাচীর।

সিদ্ধার্থ-শ্রদ্ধা

সিদ্ধার্থ-শ্রদ্ধা

প্রেম মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে তা এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক।

থ্রিলার

থ্রিলার

প্রেমের সঙ্গে সঙ্গে এই ছবিতে রহস্যময় মুহূর্ত আপাদমস্তক জড়িয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+