লকডাউনে 'মানিক'-এর বাড়িতে 'হিরে'র খোঁজ! সত্যজিতের বাড়ির অন্দরমহলে বড়সড় কাণ্ড
লকডাউনে 'মানিক'-এর বাড়িতে 'হিরে'র খোঁজ! সত্যজিতের বাড়ির অন্দরমহলে বড়সড় কাণ্ড
লকডাউনের জেরে দেশের সমস্ত স্তরের মানুষই গৃহবন্দি। অনেকেই এমন গৃহবন্দি অবস্থায় বাড়ির বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন পেশাগত কাজ ছাড়াও। তেমনই সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ও ঘরের দিকে মন দিয়েছিলেন, আর তাতেই উদ্ধার করে ফেলেছেন 'মানিক' সত্যজিতের বাড়ির 'হিরে'র খনি!

'এসে হীরক দেশ, দেখে হিরের চমক.. ' গানটি সত্যজিত পরিচালিত 'হীরক রাজার দেশে' ছবিতে অনেকেরই 'মন ভরিয়ে ছিল'। আর এবার সত্যজিতের বাড়ির ভিতর থেকেই 'হিরের চমক' নিয়ে উদ্ধার হল স্বনামধন্য পরিচালকের একগুচ্ছ পরিত্যক্ত নথি। যা বাংলার ফিল্মকে আরও সমৃদ্ধ করতে পারে বলে বুক বাঁধছেন অনেকেই!
ফ্র্য়াঙ্ক ক্যাপরা থেকে আকিরা কুরসওয়ার মতো বিশ্ববরেণ্য পরিচালকের চিঠি সত্যজিৎকে, পুরনো বহুমূল্য কিছু বিরল ছবি, ছবির নেগেটিভ.. এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে কলকাতায় সত্যজিতের বিশপ লেফ্রয় রোডের বাড়ি থেকে।
উল্লেখ্য, সত্যজিতের ছেলে সন্দীপ রা আর চারপাঁচজন বাঙালির মতোই লকডাউনে ঘরবন্দি হয়ে বাড়ি গোছ-গাছ ঝাড়-পোঁছ করছিলেন। এমন সময় বাড়ির একটি পুরনো তাক থেকে এই সমস্ত বহুমূল্য জিনিসপত্র পেয়েছেন সন্দীপ। জানা গিয়েছে, সত্যজিতের বাড়ির ভিতর থেকে 'পথের পাঁচালী'র সময়ের বহু বিরল ছবি উদ্ধার হয়েছে। প্রায় ১০০ টি দুর্মূল্য এমন ছবি উদ্ধার হওয়ায় সত্যজিৎ ভক্তরা ফের একবার আরও কিছু 'পাওয়ার' আশায় বুক বাঁধছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications