ধাকড়ের পরে,দর্শকের কম উপস্থিতির কারণে সম্রাট পৃথ্বীরাজের শো বাতিল করা হয়েছে
ধাকড়ের পরে,দর্শকের কম উপস্থিতির কারণে সম্রাট পৃথ্বীরাজের শো বাতিল করা হয়েছে
৩ জুন মুক্তি পেয়েছে বলিউডের বহু প্রতীক্ষিত ছবি সম্রাট পৃথ্বীরাজ । অক্ষয় কুমার ও মানুষী চিল্লার এই দুই জুটির প্রথম ছবি কিন্তু মোটেই আশানুরূপ ফল পেল না। সম্রাট পৃথ্বীরাজের জীবনী সিলভার স্ক্রিনে মুক্তিকে ঘিরে দর্শকের মধ্যে উত্তেজনার পারদ ছিল একেবারে তুঙ্গে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর শহরে পৃথ্বীরাজকে করমুক্ত করে দিয়েছে। কিন্তু ছবি মুক্তির পর বক্স অফিসে আশার আলো দেখল না অক্ষয় কুমার ও মানুষী চিল্লার অভিনীত ঐতিহাসিক ছবি সম্রাট পৃথ্বীরাজ।

পৃথ্বীরাজের সকালের শো বাতিল
কঙ্গনা রানাউতের অ্যাকশন থ্রিলার সিনেমা ধাকড়ের মতো, সম্রাট পৃথ্বীরাজের বক্স অফিস কালেকশন নিম্নমুখী হওয়ায় বেশ চিন্তায় পড়েছেন পরিচালক। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে জানা গেছে,চলচ্চিত্রটির বক্স অফিস কালেকশন ক্রমাগত নিম্নমুখী। কম উপস্থিতির কারণে সকালের শো ইতিমধ্যে বাতিল করা হয়েছে। যে শোগুলি বাতিল করা হয়নি সেগুলি কেবলমাত্র একক সংখ্যায় দেখা যাচ্ছে। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী দ্বারা পরিচালিত, সম্রাট পৃথ্বীরাজ শুক্রবার ১০.৭০ কোটি টাকার ব্য়বসা করেছে, বলে জানা গেছে। শনিবার ১২.৬০ এবং রবিবার ১৬.১০ কোটি টাকার ব্য়বসা করেছে। সপ্তাহান্তে বক্স অফিসে মুভিটির মোট সংগ্রহ ৩৯.৪০ কোটি টাকা।

দর্শক টানতে অসফল
সূত্রের খবর,সম্রাট পৃথ্বীরাজ মুম্বাইয়ের দর্শকের নজর কাড়তে অসফল হয়েছে। অন্য একটি সূত্রে জানা গেছে,সিনেমাটি দিল্লিতে তুলনামূলক ভালো সাড়া পেয়েছে। কিন্তু পৃথ্বীরাজ বিশ্বব্যাপী প্রায় ৫০০০ স্ক্রিনে চলছে। বচ্চন পান্ডে-এর পরে এটি অক্ষয়ের দ্বিতীয় মুভি যা বক্স অফিসে ব্যবসায়িক ভাবে অসফল সিনেমা বলে বিবেচিত হল।

কি জানালেন সনু সুদ
অভিনেতা সোনু সুদ, যিনি সম্রাট পৃথ্বীরাজ-এ দরবারের কবি চাঁদ বারদাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন,তিনি বলেছেন:
"তিনি শ্রোতাদের কাছে অনেক কৃতজ্ঞ তাদের ভালোবাসা পেয়ে। সিনেমাটি আশানুরূপ ফল না পেলেও, মেনে নিতে হবে যে মহামারীর পরবর্তী সময়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। ফলে এর একটি প্রভাব পড়েছে সিনেমাটিতে। তার মধ্যেও মানুষ এই সিনেমার প্রতি ভালোবাসা জাহির করেছেন এবং হলমুখী হয়েছেন"।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications