'আমার মেয়েকে মুসলিম পরিবারে বিয়ে দেওয়া হয়' ,সমীরের প্রাক্তন স্ত্রীর বাবা খুললেন মুখ
'আমার মেয়েকে মুসলিম পরিবারে বিয়ে দেওয়া হয়' ,সমীরের প্রাক্তন স্ত্রীর বাবা খুললেন মুখ
সমীর ওয়াংখেড়ের পরিচিতি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে মুম্বই জুড়ে। শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতারির পরই সমীর অভিযোগ করেছিলেন যে তাঁকে ক্রমাগত 'ফলো' করা হচ্ছে। এই নিয়ে তিনি মুম্বই পুলিশের কাছে নিরাপত্তাও চান। এদিকে, এমন অবস্থায় তাঁর প্রাক্তন স্ত্রী, ও তাঁর সঙ্গে সমীরের বিয়ে কোন ধর্ম মতে হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের অভিযোগের পর থেকেই এই ইস্যু তুঙ্গে। এদিন এই ইস্যুতে মুখ খুলেছেন সমীরের প্রাক্তন স্ত্রী ডক্টর শাবানা কুরেশির বাবা জায়েজ কুরেশি।

সমীরের প্রথম বিয়ে
সমীর ওয়াংখেড়ের আল পরিচিতি নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর প্রয়াত মা যে ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, তা আগেও জানিয়েছেন সমীর। তবে সমীরের প্রথম বিয়ে ইসলাম ধর্মমত মেনে হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলে সমীরের প্রাক্তন স্ত্রীর বাবা ডক্টর জায়েদ কুরেশি জানান, বিয়ে সম্পূর্ণভাবে মুসলিম মতে হয়েছিল। বিয়েটি দুই পরিবারের মধ্যে আলোচনার প্রেক্ষিতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। ফলে গোটা বিয়ের পরই অ্যারেঞ্জ ম্যারেজ।

পরিচিতি নিয়ে কী বলছেন?
জায়েদ কুরেশি জানিয়েছেন , সমীর ওয়াংখেড়ের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে বিবাহ বাসরের তিন বছর আগে ঠিক হয়। 'সমীরের বাবা দাউদ ওয়াংখেড়ে ও তাঁর স্ত্রীকে আমি বহু দিন ধরেই চিনতাম।' বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবী সমীরের পরিবার মুসলিম মতে বিভিন্ন ধর্মীয় পর্ব সম্পন্ন করতেন। সমীরও তাই করতেন বলেই তিনি জানিয়েছেন। একই সঙ্গে জায়েদ কুরেশির দাবি, 'আমরা আমার মেয়েকে মুসলিম পরিবারে বিয়ে দিই।' একই সঙ্গে তাঁর দাবি, 'আমরা আমাদের মেয়েকে কোনও হিন্দু পরিবারে বিয়ে দিইনি।'

বিয়ের পর্ব নিয়ে বার্তা
সমীরের প্রাক্তন স্ত্রীর বাবা জায়েদের দাবি, তিন বছরের আলোচনার পর দুই পরিবারেরমত মেনেই এই বিয়ে হয়েছিল। তারপর বাগদানের ১০ মাস পর এই বিয়ে সম্পন্ন হয়। একই সঙ্গে বিস্ফোরক দাবিতে সমীর ওয়াংখেড়ের প্রাক্তন স্ত্রীর বাবা জানিয়েছেন, ওই বিয়ের সময় নিকাহনামায় সমীরের বাবা দাউদ নামে সাক্ষর করেন। সাক্ষর উর্দু আর ইংরেজিতে হয়েছিল। এমনকি সমীর রামজানে উপবাসও করেন বলে জানিয়েছেন জায়েদ। সমীর ওয়াংখেড়ের প্রাক্তন শ্বশুর জায়েদ খান জানিয়েছেন, তিনি তাঁর মেয়ের কেন ডিভোর্স হয়েছে, তা নিয়ে সেভাবে কিছু জানতে চান না। তবে সমীরের মায়ের মৃত্যুর পর থেকেই পরিস্থিতি খারাপ হতে থাকে বলে জানা গিয়েছে। জায়েদ জানিয়েছেন, সমীরের মা খুবই ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকেই ই পরিবারে পরিস্থিতি পাল্টে যেতে থাকে।

সমীরের পরিচিতি কেন বিতর্কে?
এর আগে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক দাবি করেন, এনসিবির জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ে মূলত, একজন মুসলিম। তিনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করে নিজের পরিচিতি পত্র জাল করেন। অভিযোগ , সমীর কাস্ট সার্টিফিকেট জাল করে নিজেকে প্রান্তিক হিন্দু বলে দাবি করেন। আর তার সঙ্গেই কোটায় তিনি সুযোগ পান এই চাকরিতে। যদিও সমীর ও তাঁর পরিবার দাবি করেছে, সমীরের মা মুসলিম হলেও, তাঁর বাবা হিন্দু ছিলেন। তিনি জন্মগতভাবে হিন্দু ছিলেন। সমীরের বর্তমান স্ত্রী ক্রান্তির দাবি, তাঁর স্বামী কোনও দিনওই ধর্ম পরিবর্তন করেননি।

কাজি কী বলছেন?
এদিকে সমীর ও শাবানার বিয়েতে যিনি কাজি ছিলেন, তিনি জানিয়েছেন দুই পরিবারই মুসলিম ছিল। আর দুই পরিবার মুসলিম না হলে কিছুতেই এই বিয়ে ইসলাম মতে সম্পন্ন হত না। ২০০৬ সালে সম্পন্ন হওয়া সেই বিয়ে সম্পূর্ণ মূসলিম মতে হয় বলে তিনি জানিয়েছেন। এদিকে এই পরিস্থিতিতে বম্বে হাইকোর্টের কাছে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। তিনি যেকোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন, এমন আশঙ্কা থেকে তিনি এই আবেদন জানান। তবে তা শেষ বেলায় গৃহিত হয়নি। কার্যত বম্বে হাইকোর্ট সমীরের আবেদন নাকচ করে দেন। এদিকে ঘুষকাণ্ডে ইতিমধ্যেই সমীর ওয়াংখেড়ে এনসিবির তদন্ত কমিটির সামনে বসতে হয়েছে এই অফিসারকে। এর আগে ২ রা অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরী থেকে আরিয়ান সহ একাধিকজনকে মাদকের রেভ পার্টি থেকে আটক করেন সমীর। এরপর আরিয়ানদের গ্রেফতারি চলে। পরবর্তীকালে আরিয়ান খান তার জামিনের আবেদন রাখেন বম্বে হাইকোর্টের সামনে। এদিন চলছে সেই মামলার শুনানি।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications