অ্যাশকে নিয়ে চোখের ইশারায় প্রতিক্রিয় সলমনের! দেখুন 'দশ কা দম' অনুষ্ঠানের ভিডিও
'আঁখো কি গুস্তাখিয়া মাফ হো'... সঞ্জয় লীলা বনশালীর 'হাম দিল দে চুকে সনম' ছবির এই গানের লাইন যেন 'দশ কা দম' -এর ভাইরাল ভিডিও-টির দৃশ্যের সঙ্গে হুবহু মিলে যায়! ঘটনাস্থল 'দশ কা দম ' অনুষ্ঠান মঞ্চ।
'আঁখো কি গুস্তাখিয়া মাফ হো'... সঞ্জয় লীলা বনশালীর 'হাম দিল দে চুকে সনম' ছবির এই গানের লাইন যেন 'দশ কা দম' -এর ভাইরাল ভিডিও-টির দৃশ্যের সঙ্গে হুবহু মিলে যায়! ঘটনাস্থল 'দশ কা দম ' অনুষ্ঠান মঞ্চ। প্রসঙ্গ ছিল ঐশ্বর্য, আর তাঁকে নিয়ে প্রতিক্রিয়া পেতে ক্যামেরা তখন তাক করে রয়েছে সলমনের মুখের দিকে। আর ক্যামেরাকে উপেক্ষা কেরও চোখের ভাষা পাল্টাতে পারলেন না সলমন!

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ফিল্ম 'ফ্যানে খান'-এর ট্রেলার।'ফ্যানে খান' ছবিতে ঐশ্বর্য ছাড়াও রয়েছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। প্রকাশিত হয়েছে ছবির অন্যান্য ভিডিও। আর তাতেই নয়া লুকে গায়িকার ভূমিকায় ধরা দিয়েছেন অভিষেক বচ্চন ঘরনী ঐশ্বর্য। যে ঐশ্বর্যের সঙ্গে একটা সময়ে বেশ ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হন সলমন। আর সময়ের বিচারে সেই সম্পর্ক ভেঙে যায়। বহু বছর পর সেই সময়ের কথা যেন আবার ধরা দিল সলমনের চোখে! সলমনের সঞ্চালনায় চলছিল 'দশ কা দম' অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি ছিলেন অনিল কাপুর। আর অনুষ্ঠানে এসে কথায় বার্তায় ঐশ্বর্যর প্রসঙ্গ তোলেন অনিল। বাকিটা জানান দিয়েছে এই ভিডিও....
A post shared by Sallu ki Fan surbi Queen 👑 (@being_surbi_queen) on
উল্লেখ্য, 'ফ্যানে খান' ছবিতে একজন বাবার ভূমিকায় রয়েছেন অনিল। যাঁর মেয়ে একজন গায়িকা হওয়ার স্বপ্ন দেখেন। অনিলের মেয়ে যে গায়িকার ভক্ত , সেই গায়িকার চরিত্রে রয়েছেন ঐশ্বর্য। এরপর বিভিন্ন ঘটনা পরম্পরায় ছবিতে দেখা হয় অপহরণ করা হয়েছে অ্যাশকে। এরপর থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে।












Click it and Unblock the Notifications