একই ছবিতে বলিউডের 'খিলাড়ির' সঙ্গে 'ভাইজান'!

ফের একবার রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও সলমন খানকে। পরিচালক করণ জোহারের ছবি 'ব্যাটল অব সারাগারহি'তে একসঙ্গে দেখা যাবে দুই অভিনেতাকে।

ফের একবার রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও সলমন খানকে। পরিচালক করণ জোহারের ছবি 'ব্যাটল অব সারাগারহি'তে একসঙ্গে দেখা যাবে দুই অভিনেতাকে। এর আগে 'মুঝসে শাদি করোগি' ছবিতে দুজনেক একসঙ্গে দেখা যায়।

ছবি ঘিরে যতটা উত্তেজিত বলিউডের 'ভাইজান' সলমন খানের ভক্তকূল ততটাই ছবির অপেক্ষায় রয়েছে বলিউড 'খিলাড়ি' অক্ষয়ের ফ্যানেরা। প্রথমের দিকে শোনা যাচ্ছিল , যে অক্ষয়ের সঙ্গে ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সলমন। তবে পরে করণ নিজেই ঘোষণা করেন যে ছবিতে অভিনয় করছেন সলমন।

একই ছবিতে বলিউডের 'খিলাড়ির' সঙ্গে 'ভাইজান'!

তবে ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরকে রটনা বলে ব্যাখ্যা করেন সলমন। টুইটারে তিনি জানান, "রটনায় বিশ্বাস না করে আমায় বিশ্বাস করুন"। পাশপাশি তিনি জানিয়ে দেন এই ছবিতে তিনি অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।

তবে বর্তমানে সলমন ব্যাস্ত রয়েছেন তাঁর ছবি 'টিউবলাইটের' শুটিং এ। অন্যদিকে অক্ষয় শুটিং করছেন 'রোবো2.0' জন্য। দুটি ছবিই ২০১৭ সালের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+