ভাইজানের বার্থডে ব্যাশ , ৫২ -র সলমনের জীবনে নয়া কেমিস্ট্রির ইঙ্গিত
ভাইজান ৫২, স্ক্রিনে রমরমিয়ে চলছে টাইগার জিন্দা হ্যায়, এই অবস্থায় সকলকে চমকে দিয়ে বিশেষ গেস্ট নিয়ে ফার্ম হাউসে হাজির সলমন খান
২৬ ডিসেম্বরে বিরুষ্কার বিয়ের পার্টি নিয়ে সরগরম ছিল মুম্বই। কিন্তু মুম্বইয়ের সেই পার্টি ছাড়াও একটু দূর সলমানের পানভেল ফার্মহাউসে ছিল প্রি -বার্থডে সেলিব্রেশন। ২৭ তারিখ ভাইজান ৫২ হলেন। তার আগেই জোরদার ফ্যামিলি গ্যাদারিং হয়ে গেল।

এই মুহূর্তে রেস -৩ -র শ্যুটিংয়ে ব্যস্ত সল্লু মিঞা। অন্যদিকে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন সর্বত্রই রমরমিয় চলছে সলমান খানের টাইগার জিন্দা হ্যায়। তবে নিজের বার্থডে সেলিব্রেশন ভাইজান যে বিশেষ গেস্টকে নিয়ে ফার্ম হাউসে পৌঁছলেন তাতে ফের একবার প্রশ্ন উসকে গেল তাহলে কী রোমান্স ও জিন্দা হ্যায়। কারণ আর কিছুই নয় সলমানের প্রি-বার্থডে ব্যাশে যেখানে পরিবার ও কিছু হাতে গোনা বন্ধুই উপস্থিত ছিলেন সেখানেই সল্লু মিঞার হাত ধরে পার্টিতে ঢোকেন ক্যাটরিনা কাইফ।

সলমন খানের জন্মদিনের ঠিক আগেই বিরুষ্কার পার্টিতে গর্জাস রূপোলি পোশাকে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সেখান থেকে মুহূর্তে পোশাক ও সাজগোজ বদলে একেবারে ক্যাজুয়াল লুকে সলমনের পার্টিতে হাজির হন ক্যাট।

এদিকে এই পার্টিতে হাজির ছিলেন সলমন খানের মা ও বাবা। হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনিও।


ক্যাটরিনা কাইফ ও সলমনের স্যোয়াগে এখন ফ্যানরা নাচচ্ছেন, সিনেমা হলেও ধামাল দেখিয়ে চলছে এই মুভি। এই অবস্থায় জন্মদিনের বিশেষ বান্ধবীর সঙ্গে রিয়েল লাইফেও স্যোয়াগের আগাম শুভেচ্ছা ভাইজানকে দিচ্ছেন তাঁদের ফ্যানরা।












Click it and Unblock the Notifications