আবার প্রেমে পড়লেন হৃত্ত্বিক রোশন? রেস্তোরাঁ থেকে কার হাত ধরে বেরোলেন অভিনেতা জেনে নিন
আবার প্রেমে পড়লেন হৃত্ত্বিক রোশন? রেস্তোরাঁ থেকে কার হাত ধরে বেরোলেন অভিনেতা জেনে নিন
শনিবার সন্ধ্যায় বলিউড সুপারস্টার হৃত্ত্বিক রোশনকে দেখা গেল এক রহস্যময়ী মহিলার সঙ্গে। পাপারাৎজির ক্যামেরায় এই দু’জন ধরা পরে যান। একে–অপরের হাত ধরে ছিলেন বলে ক্যামেরায় দেখা গিয়েছে। হৃত্ত্বিক ও তাঁর সঙ্গে থাকা মহিলাকে মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়।

এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে হৃত্ত্বিকের সম্পর্কে জড়ানো নিয়ে। শোনা যাচ্ছে, হৃত্ত্বিকের সঙ্গে মাস্ক ঢাকা ওই মহিলা আর কেউ নন সাবা আজাদ। শনিবার এই নিয়ে হৃত্ত্বিক কোনও কথা না বললেও বি–টাউনে তাঁর ও সাবার প্রেম নিয়ে নাকি জোর চর্চা শুরু হয়েছে। শোনা এও যাচ্ছে যে হৃত্ত্বিক গত একমাস ধরে এই সম্পর্ককে জনসমক্ষের আড়ালে রেখেছিলেন। অভিনেতার সঙ্গে সাবা ডেট করছে এটা অনেকে জানলেও শনিবার সকলের সামনে হৃত্ত্বিক সাবার হাত ধরে রেস্তোরাঁ থেকে বের হওয়ায় সকলেই বেশ হতবাক। সূত্রের খবর, কিছুদিন আগে হৃত্ত্বিক ও সাবা গোয়াতে গিয়েছিলেন কিছু একান্ত সময় কাটাতে। সেখানে তাঁদের সম্পর্ক আরও কিছুটা প্রস্ফুটিত হয়েছে।

সাবা আজাদ একাধারে একজন গায়িকা এবং অভিনেত্রী। ২০০৮ সালে 'দিল কাবাডি’ সিনেমার মধ্য দিয়ে তাঁর বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল। ২০১১ সালে 'মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ ছবিতেও অভিনয় করেন তিনি। তিনি বলিউডে পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন। ২০২১ সালে নেটফ্লিক্সে 'ফিলস লাইক ইশক’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন সাবা। সম্প্রতি ভারতের মহাকাশ অভিযানের দুই প্রাণ পুরষ ড. হোমি জে ভাবা এবং বিক্রম সারাভাইকে নিয়ে তৈরি সোনি লিভ–এর ওয়েব সিরিজ 'রকেট বয়েজ’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসাবেও তিনি দারুণ জনপ্রিয়। এর আগে নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠকের পুত্র ইমাদ শাহ-এর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সাবা। প্রেম ভেঙে গেলেও, এখনও তাঁরা একসঙ্গে একটি ইলেকট্রনিক মিউজিকের ব্যান্ড চালান । গত বেশ কয়েক বছর ধরে তাঁরা দুজনে একসঙ্গে সঙ্গীত রচনা করছেন।
এর আগে ২০০০ সালে, সঞ্জয় খানের মেয়ে সুজান খানের সঙ্গে বিয়ে হয় হৃত্ত্বিক রোশনের। ১৪ বছর দাম্পত্য জীবনের পর ২০১৪ সালে তাঁদের দুজনে আলাদা হয়ে যান। তাঁদের দুজনের রেহান এবং হৃদান নামে দুটি ছেলে রয়েছে। তবে বিচ্ছেদের পরও হৃত্ত্বিক ও সুজানের সম্পর্ক বেশ ভালো।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications