ক্যাটরিনা থেকে দীপিকা, অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়িয়েছে এই বলি অভিনেত্রীদের নামেও
ক্যাটরিনা থেকে দীপিকা, অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়িয়েছে এই বলি অভিনেত্রীদের নামেও
সেলিব্রিটিদের নিয়ে আমাদের উৎসাহে কখনও ভাটা পড়ে না। তারা কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, ফ্য়াশনে কোনটা ইন বা আউট সব মিলিয়ে নানা কৌতুহল জন্মায় আমাদের মনে। তাদেরকে নিয়ে আমাদের মনে হাজারো প্রশ্ন জন্মায়। তার মধ্য়ে উৎসাহ দ্বিগুন বৃদ্ধি পায় যদি তাদেরকে কেন্দ্র করে কোন গুজব ছড়ায়। কখনও তাদের প্রেম নিয়ে সোশ্য়াল মিডিয়ায় চলতে থাকে কানাঘুষো, আবার কখনও লিভ ইন পার্টনার নিয়ে চলে নানা চর্চা। গুজবে কান দেবে না বললেও কে শোনে কার কথা। কখনও তারকারা ট্রোল হন তো কখনও মুখরোচক টপিক হিসাবে ব্য়বহার হয়। সব থেকে বড় কথা সেলিব্রিটিদের ব্য়ক্তিগত জীবন নিয়েও কখনও কখনও গুজব রটে। যা তারকাদের জন্য় কখনও কখনও বেদনাদায়ক হয়ে ওঠে। কোন সময় তারা সেই গুজব শুনে হেসে উড়িয়ে দেন। বিয়ে নিয়ে গুজবের পাশাপাশি সম্প্রতি অভিনেত্রীদের প্রেগনেন্সি নিয়ে গুজব ছড়িয়েছে সোশ্য়াল মিডিয়ায়। এই তালিকায় রয়েছেন কোন অভিনেত্রীর।

করিনা কাপুর
স্বামী-পুত্র নিয়ে সুখে সংসার করছেন করিনা কাপুর খান। দুই ছেলের মা তিনি। তার মাঝে জোর গুঞ্জন ফের মা হতে চলেছেন বেবো। সত্যিই কি তাই? জানা গেছে, একটি ফুড হাবে অনুরাগীর সঙ্গে সেলফি তোলেন সইফ ও করিনা। যেখানে করিনা পেট ঢাকার ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে। অনুরাগীরা এই ছবিতে বেবোর বেবি বাম্প খুঁজে পেয়েছেন। করিনার এই ছবি ফ্যান পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তার নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকে লিখেছেন 'করিনা কি আবারও অন্তঃসত্ত্ব?

ঐশ্বর্য রাই বচ্চন
ফের মা হতে চলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন? সম্প্রতি তার ছবি দেখে এমনটাই অনুমান করছেন অনুরাগীরা। অভিষেক বচ্চন যখনই তার স্ত্রী এবং কন্য়াকে নিয়ে বাড়ির বাইরে বেরোন, তখনই তাদের ক্যামেরা বন্দি করার জন্য পাপারাজ্জিরা ছুটে আসেন।
সম্প্রতি এই তারকা দম্পতি নাইট আউটের জন্য় বেরোন। সকলের পরনে ছিল ক্য়াজুয়াল পোশাক। ঐশ্বর্যকে ঢিলেঢালা পোশাকে দেখে ফের তার 'মা' হওয়ার কথা বলতে শুরু করেছেন নেটিজেনরা। তার লুক দেখে অনেকেরই অনুমান ঐশ্বর্য গর্ভবতী।

ক্যাটরিনা কাইফ
কিছুদিন আগে ঢিলেঢালা পোশাক পরে বিমানবন্দরে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। অনেকে ধরেই নেন তিনি অন্তঃসত্ত্বা। এ ব্যাপারে সত্যি-মিথ্যা কোনও কিছু নিয়েই ক্যাটরিনা কিংবা ভিকি মুখ খোলেননি। তবে ক্যাটরিনার গর্ভধারণের খবরকে উস্কে দিয়েছে দু'জনের ঘনঘন সময় কাটানোর বিষয়টি।

দীপিকা পাড়ুকোন
মা হওয়ার গুজব নিয়ে বিভ্রান্তির শিকার হয়েছিলে দীপিকা পাড়ুকোন। একবার তার ঢিলেঢালা পোশাক নিয়ে গুজব রটে দীপিকা নাকি মা হতে চলেছেন। অপরদিকে রণবীর সিং বলেছেন, তিনি নাকি তার সন্তানের জন্য় কোঙ্কানি শিখছেন। সব মিলিয়ে দীপিকার প্রেগন্সি নিয়ে যে গুজব ছড়িয়েছে তা নিয়ে চিন্তায় পড়েছেন সিং দম্পতি।

সোনম কাপুর
প্রেগনেন্সির কথা নিজেই সোশ্য়াল মিডিয়ার মধ্য় দিয়ে জানিয়েছিলেন সোনম কাপুর। তবে তাকে ঘিরে বেশকিছু ছবি সোশ্য়াল সাইটে ভাইরাল হয়, যেখানে তাকে দেখা যায় সন্তানকে আগলে রয়েছেন তিনি। কিন্তু পরবর্তীতে সত্য় সামনে আসে। ভাইরাল ছবিগুলো কোনটাই ঠিক নয়।

আলিয়া ভাট
আচমকাই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তার পরেই আলিয়া প্রেগনেন্সির খবর সামনে আসে। আলিয়া-রণবীরের গুড নিউজ শোনার পর থেকেই গোটা দেশে আনন্দের জোয়ার বইছে। তবে সম্প্রতি আলিয়ার যমজ সন্তান ঘিরে একটি গুজব রটেছে।












Click it and Unblock the Notifications