ঋষি কাপুরের প্রেম কাহিনি: নীতুর পরিবারকে বিয়েতে রাজি করাতে কী করেছিলেন 'রাজ-পুত্র'
ঋষি কাপুরের প্রেম কাহিনি: নীতুর পরিবারকে বিয়েতে রাজি করাতে কী করেছিলেন 'রাজ-পুত্র'
'এক ম্যায় ,অউর এক তু..' ছিলেন তার পর 'দোনো ' কীভাবে 'মিলে'-ছেন, সেই ঘটনা কোনও ফিল্মের জমজমাট চিত্রনাট্যের থেকে কম নয়। ঋষি কাপুর ও নীতু কাপুরের প্রেমকাহিনি বহু চড়াই উতরাই পার করেছে। কথায় বলে,যৌবন থেকে বার্ধক্যে যে প্রেম কাহিনি পাড়ি দেয়, সেই প্রেম সময়কে ছাপিয়ে যায়। আর নীতু এবং ঋষি জুটি যেন সময়ের উর্ধ্বে!

'জেহরিলা' থেকে প্রেম!
১৯৭৪ সালে প্রথমবার নীতুর সঙ্গে ফিল্ম 'জেহরিলা' র সেট-এ ঋষি কাপুরের দেখা হয়। এরপর থেকে বন্ধুত্ব এগিয়ে যেতে থাকে। দেখা না হলেই একটু একটু করে 'মিস' করা শুরু হয়। এরপর গাঢ় হতে থাকে বন্ধুত্ব।

হোয়াটস অ্যাপের জমানার বহু আগে.. টেলিগ্রামের গল্প!
সেই সময় হোয়াটস অ্যাপ বা ফেসবুক আসেনি। ছিল বলতে টেলিগ্রাম বা ফোন। আর তখন নীতুকে ধীরে ধীরে মিস করতে শুরু করেন ঋষি। শেষে আর থাকতে না পেরে নীতুকে টেলিগ্রাম করে ঋষি লেখেন, ' এই শিখ মহিলাকে খুব মনে পড়ছে। '

নীতুর পাল্টা জবাব
ঋষির এমন টেলিগ্রাম পেয়ে কার্যত আল্পুত হয়ে পড়েন নীতু। এরপর শুরু হয় ডেট। ১৯৭৫ সাল নাগাদ দুই তারকা ডেটে যেতে থাকেন। তবে এরপরই ঋষি নীতুকে জানিয়ে দেন যে তিনি বিয়ে করতে এখন আগ্রহী নন। ভেঙে পড়েন নীতু।

বিয়েতে রাজি ও নীতুর পরিবারের বাঁধা
এরপর নীতু দূরত্ব বাড়াতে থাকেন ঋষির সঙ্গে। শেষে নীতুকে ছেড়ে আর দূরে থাকতে পারছিলেন না ঋষি । ঠিক হয় বিয়ে হবে। তখন নীতুর বয়স ২১ , আর ঋষি ২৬। কিন্তু নীতুর পরিবার বেঁকে বসে। এরপর প্রবল জ্বরের মধ্যে নীতুর বাবা মাকে বাড়ি গিয়ে বিয়েতে রাজি করিয়ে আসেন ঋষি। এরপর আর কেউ না বলতে পারেননি।

কাপুর অ্যান্ড সনস এবং নীতু
এরপর প্রযোজকদের নীতু জানান যে তিনি আর এবার ফিল্ম করবেন না। কারণ, তাঁর বিয়ে হচ্ছে। অনেকেই বলতে থাকেন যে কাপুর পরিবারে যেহেতু স্ত্রীদের বলিউডে পা রাখার অধিকার নেই, সেই জাঁতাকলে পড়ে গেলেন নীতু। যদিও সেই অভিযোগ সরিয়ে নীতু জানিয়ে দেন যে, তিনি নিজেই আর বলিউডে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন। ফলে এবার ঘর সংসার!

শেষমেশ বিয়ে !
১৯৮০ সালের ২২ জানুয়ারি নীতু আর ঋষির বিয়ে হয়। এরপর ৩৪ বছর একসঙ্গের সফর চলতে থাকে। রণবীর এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি মা বাবাকে ঝগড়া করেত দেখেছি.. তবে শেষমেশ আমার মা রকস্টার। আমাদের পরিবারকে তিনিই একসূ্রে গেঁথেছেন।' ঋষি কাপুরের বিয়ের পরও বহু চর্চিত গসিপ শোনা গিয়েছে। তবে তাতে আমল না দিয়ে আজীবন স্বামীকে নিজের মতো করে ভালোবেসেছেন নীতু। আর ঋষির জীবনের শেষ লড়াই পর্যন্ত সেই অকৃত্রিম ভালোবসা চলেছে।
ছবি সৌ: ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications