'চোখের জলে নয়, হাসিতে মনে রাখুন ঋষিকে', শোকাহত কাপুর পরিবারের লকডাউন ঘিরে আর্জি

'চোখের জলে নয়, হাসিতে মনে রাখুন ঋষিকে', শোকাহত কাপুর পরিবার লকডাউন ঘিরে কোন আর্জি জানাল

মুম্বই শেষবার সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুতে ব্যাপক জনজোয়ার দেখেছিল। এরপর কেটে গিয়েছে বহু সময়। বলিউডে ফের থাবা বসিয়েছে মৃত্যুর ঠান্ডা হাত। করোনার প্রবল খারাপ সময়ে অভিনেতা ইরফান খানকে হারিয়েছে দেশ। আজ ঋষি কাপুরকে হারিয়েছে । ইরফান খানের মতো তাবড় অভিনেতার শেষ যাত্রায় ছিলেন মাত্র ৫ জন। লকডাউনের জেরে এভাবেই তারকাকে বিদায় জানাতে হয়। আর এদিন ঋষি কাপুরের মৃত্যুর খবরের পরই কাপুর পরিবারের তরফে লকডাউন ঘিরে একটি আর্জি জানানো হয়েছে।

'চোখের জলে নয়, হাসিতে মনে রাখুন ঋষিকে'

'চোখের জলে নয়, হাসিতে মনে রাখুন ঋষিকে'

কাপুর পরিবারের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২ বছর ধরে দুটি দেশে ঋষি কাপুরের চিকিৎসা চলেছে। এই ২ টি বছরে তিনি যথেষ্ট হাসি খুশিই ছিলেন। যাঁরাই তাঁর সঙ্গে দেখা করেছেন অবাক হয়েছেন তাঁর জীবনবোধে। তাই ঋষি কাপুরকে চোখের জলে নয়, হাসিতে মনে রাখুন।

 লকডাউন ঘিরে আর্জি

লকডাউন ঘিরে আর্জি

কাপুর পরিবারের তরফে ঋষি-ভক্তদের প্রতি বিশেষ আর্জি নিয়ে জানানো হয় যে, লকডাউনের সমস্ত নিয়ম যেন মেনে চলা হয় আজ। প্রিয় তারকার মৃত্যুর খবর পেয়ে কেউ যেন লকডাউনের নিয়ম না ভঙ্গ করেন। এই বিশেষ আর্জি কাপুররা জানিয়েছেন। এক্ষেত্রে জনসমাগম থেকে মানুষকে বিরত থাকবার অনুরোধ জানানো হয়েছে।

ভক্তদের প্রতি বার্তা

ভক্তদের প্রতি বার্তা

কাপুর পরিবার জানিয়েছে, তাঁর ভক্তদের তাঁর প্রতি ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ ছিলেন। কৃতজ্ঞ ছিলেন গোটা বিশ্বের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+