সোনু নিগম থেকে অরিজিৎ, শ্রেয়া ঘোষালদের আয় কত! বলিউডের সবচেয়ে ধনী গায়ক গায়িকাদের তালিকা এক ঝলকে

সোনু নিগম থেকে অরিজিৎ , শ্রেয়া ঘোষালদের আয় কত! বলিউডের সবচেয়ে ধনী গায়ক গায়িকাদের তালিকা এক ঝলকে

সঙ্গীতের প্রতি অন্তরঙ্গতা না থাকলে আরাধনা হয় না! একথা বহু বিশিষ্ট ব্যক্তি বলে থাকেন। বহু বিশিষ্টজনই মনে করেন যে অন্তর থেকে চেষ্টা করলেই তবে পিরশ্রমের ফল পাওয়া যায়।তবে বলিউড এমন এক জায়গা যেখানে বহু পরিশ্রমীর মধ্যে প্রতিযোগিতা হয়। সেখান থেকে উঠে আসেন একজন স্টার। বলিউডের প্লেব্যাকের জগতের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। একনজরে দেখা যাক, বলিউডের ১০ জন সবচেয়ে ধনী গায়ক গায়িকা।

নীতি মোহন

নীতি মোহন

একটি গানের জন্য গায়িকা নীতি মোহন ৮ লাখ টাকা পারিশ্রমিক নেন। একটি গানের রেকর্ডিং থেকেই আসে এই অঙ্ক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি।

নেহা কক্কর

নেহা কক্কর

একটি গান রেকর্ডিং এর জন্য নেহা ১০ লাখ টাকা পারিশ্রমিক নেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি টাকা।

মোহিত চৌহান

মোহিত চৌহান

মোহিত চৌহান একটি গানের রেকর্ডিং থেকে মোহিত রোজগার করেন ১০ লাখ। মোট ৫২ কোটি টাকার সম্পত্তির মালিক মোহিত।

সোনু নিগম

সোনু নিগম

গানের একটি রেকর্ডিংয়ের জন্য সোনু নিগম পারিশ্রমিক নেন ১৫ লাখ টাকার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকার আশপাশে।

সুনিধি চৌহান

সুনিধি চৌহান

একটি গান রেকর্ডিংয়ের জন্য বলিউডের এই সিংগিং ডিভা ১৫ লাখ টাকা চার্জ নেন। প্রসঙ্গত সদ্য মা হওয়ার পর থেকে সেভাবে সুনিধিকে এই সঙ্গীত জগতে পাওয়া না গেলেও, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৫ কোটি টাকা।

বাদশা

বাদশা

ব়্যাপার হিসাবে খ্যাতি অর্জন করে বাদশা বলিউডে প্রবেশ করেছেন। এই বলিউড তারকা একটি গানের জন্য ১৮ লাখ টাকা পারিশ্রমিক নেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি।

অরিজিৎ সিং

অরিজিৎ সিং

বঙ্গভূমের নামী সঙ্গীতশিল্পী অরিজিৎ একটি গান রেকর্ডিংয়ের জন্য ২০ লাখ টাকা পারিশ্রমিক নেন। তাঁর মোট সম্পত্তিক পরিমাণ ৫০ কোটি। এমনই তথ্য দিয়েছে 'নলেজ ফ্যাক্টরি'।

৯৫ কোটি টাকার মালিক মিকা!

৯৫ কোটি টাকার মালিক মিকা!

মিকা সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ৯৫ কোটি টাকা। তিনি একটি গান রেকর্ডিংয়ের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ টাকা। অন্যদিকে, হানি সিং একটি গান রেকর্ডিংয়ের জন্য ৩০ লাখ টাকা পারিশ্রমিক নেন তিনি। মোট ১৮০ কোটি টাকার মালিক তিনি।

শ্রেয়ার সম্পত্তি কত?

শ্রেয়ার সম্পত্তি কত?

একটি গানের জন্য শ্রেয়া ৩০ লাখ টাকা রেকর্ডিংয়ের পারিশ্রমিক নেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮৫ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+