লক্ষ্মীবারেই সুখবর, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিচা, সুখবর ভাগ করে জানালেন আলি ফজল
লক্ষ্মীবারে লক্ষ্মী আগমনের খবর মিলতেই বেজায় খুশি অনুরাগীরা। রিচা চাড্ডার কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যাসন্তান। আর বৃহস্পতিবার অর্থাৎ ১৮ জুলাই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন স্বামী অভিনেতা আলি ফজল। এই বছর বছরের ফেব্রুয়ারি মাসেই তাঁদের ঘরে নতুন সদস্য আসছে বলে সু-খবর দিয়েছিলেন রিচা ও আলি।
অবশেষে এসেছে সেই শুভদিন। অবশ্য কন্যার জন্ম দিন দুয়েক আগে ১৬ জুলাই দিয়েছেন রিচা। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে সেই কথা সকলকে জানালেন আলি। এরপরেই রিচা এবং আলির বিভিন্ন স্যোশাল মিডিয়া সাইটে বয়ে গিয়েছে শুভেচ্ছার বন্যা।

এইতো কয়েকদিন আগেই, অর্থাৎ ১৪ জুলাই ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেগন্যান্সি ফটোশুটের মিষ্টি ছবি পোস্ট করে সকলের সঙ্গে আসন্ন খুশির মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন আলি ফজল ও রিচা চাড্ডা। আর এবার ঘরে এল নতুন সদস্য। সন্তান সুস্থ রয়েছে।
'আমাদের পরিবারের সকলে ভীষণ খুশি। এত ভালোবাসা এবং আশীর্বাদের জন্য শুভাকাঙ্খীদের অসংখ্য ধন্যবাদ, ১+১= ৩, ছোট্ট হৃদস্পন্দনই এখন আমাদের কাছে পৃথিবীর সবথেকে বড় শব্দ।' সুখবর দিয়ে পোস্টার ক্যাপশনে লিখেছেন আলি ফজল। পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।
সময়টা বেশ ভালো যাচ্ছে তারকা দম্পতির। একদিকে সঞ্জয় লীলা বনশালির 'হীরামাণ্ডি'তে লাজ্জ যানের চরিত্রে অভিনয় করে দর্শকদের দেদার প্রশংসা কুড়িয়েছেন রিচা। আর অন্যদিকে সুপারহিট ওয়েব সিরিজ মির্জাপুর ৩-এ গুড্ডু পণ্ডিতের ভূমিকায় ধামাকা করেছেন আলি ফজল।
আর এবার রইল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও বড় প্রাপ্তি হল এই তারকা দম্পতির, তা বলা বাহুল্য। গর্ভবতী অবস্থাতেই সোনাক্ষী সিনহা, অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন রিচা। আর এবার শুরু তাঁর জীবনের নয়া অধ্যায়।
উল্লেখ্য, ২০২০ সালে আইনি মতে অভিনেতা আলি ফজলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী রিচা চাড্ডা। এরপর সামাজিকভাবে বিয়ে সারেন ২০২২ সালের অক্টোবর মাসে। এর বছর ২ পরেই দুই থেকে তিন হলেন এই তারকা দম্পতি।












Click it and Unblock the Notifications