বিহার নির্বাচনে রাজনৈতিক অ্যাজেন্ডা হতে চান না, দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে আবেদন রিয়ার
বিহার নির্বাচনে রাজনৈতিক অ্যাজেন্ডা হতে চান না, দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে আবেদন রিয়ার
দ্বিতীয়বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা তথা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবারে তিনি অভিযোগ জানিয়েছেন যে সংবাদমাধ্যমের অযৌক্তিক বিচারে তাঁকে অপরাধী প্রতিপন্ন করার চেষ্টা চলছে এবং তিনি এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন শীর্ষ আদালতে। এছাড়াও এ বছরের শেষের দিকে বিহার নির্বাচনে তাঁকে যাতে কোনওভাবেই রাজনৈতিনক এজেন্ডা না বানানো হয় সে বিষয়েটি নিশ্চিত করার জন্য তিনি সুপ্রিম কোর্টে অনুরোধ জানিয়েছেন।

রিযার আবেদনে এও বলা হয়েছে যে সুশান্তের তদন্তভাব বিহার পুলিশের থেকে হস্তান্তর হয়ে সিবিআইয়ে যাওয়ার বিষয়টিও অবৈধ। যদিও আবেদনে এও বলা হয়েছে যে আদালত যদি সিবিআইকে তদন্তের নির্দেশও দেয় তাতেও তাঁর কোনও আপত্তি নেই, কারণ আদালতের এখতিয়ার মুম্বইয়ে থাকবে পাটনায় নয়। রিয়া যুক্তি দেখিয়েছেন যে গত ৩০ দিনে সুশান্তের মতোই আত্মহত্যা করেছেন অভিনেতা আশুতোষ ভাকরে ও সমীর শর্মা, কিন্তু সংবাদমাধ্যমে তাঁদের নিয়ে কোনও কানাঘুষোও শোনা যাচ্ছে না। যদিও মঙ্গলবার এই মামলার শুনানি হবে। এর আগে রিযা তাঁর মামলাটি পাটনা থেকে মুম্বইয়ে স্থানান্তেরের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
রিয়ার দায়ের করা অতিরিক্ত হলফনামায় বলা হয়েছে, 'অভিনেতা আশুতোষ ভাকরে (৩২) ও সমীর শর্মা (৪৪) গত একমাসের মধ্যে আত্মহত্যা করেছেন, কিন্তু তাঁদের নিয়ে কেউ একটা কথা বলেনি সংবাদমাধ্যমে। কিন্তু সুশান্তের মামলায় বিহারের মুখ্যমন্ত্রী পাটনায় এফআইআর করে দিলেন।’ রিয়া জানিয়েছেন যে বিহার নির্বাচনের আগে দুর্ভাগ্যজনকভাবে ওই রাজ্যের বাসিন্দা সুশান্ত আত্মহত্যা করে। এই ঘটনার জন্য নির্বাচনের প্রচারে রিয়াকে বলির পাঁঠা বানানো হতে পারে বলে আশঙ্কা অভিনেত্রীর। রিয়া আরও জানিয়েছেন যে বিষয়টি সংবাদমাধ্যমের অনুপাতে দেখা হচ্ছে। গণমাধ্যম চ্যানেলগুলি মামলার সমস্ত সাক্ষীকে পরীক্ষা-নিরীক্ষা করছে এবং সুশান্তের মৃত্যুর পেছনে কোনও কিছু প্রতিষ্ঠার আগেই তাঁকে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করেছে।
হলফনামায় এও বলা হয়েছে, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত ও তাঁর ব্যক্তি পরিসর লঙ্ঘিত। তাঁকে সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে আবেদনে।












Click it and Unblock the Notifications