প্রজাতন্ত্র দিবসে বলিউডের এই পাঁচটি দেশাত্মবোধক গান শুনুন, দেশভক্তি জেগে উঠবে আপনার মনেও

গোটা দেশে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। এ বছর ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে এ দেশে। এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল বলে আমরা এই দিনটিকে সম্মান জানাই। প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ্য করে দিল্লির রাজপথ থেকে লালকেল্লা পর্যন্ত প্যারেড হয়, যার মাধ্যমে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও প্রতিরক্ষার যোগ্যতাকে তুলে ধরা হয়। এদিন মহাত্মা গান্ধীর প্রিয় স্তুতি '‌এবাইড ইউথ মি’‌ গাওয়া হয়।

১৯৫০–৫৪ সালে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েচিল ইরউইন স্টেডিয়াম (‌ন্যাশনাল স্টেডিয়াম)‌, লাল কেল্লা, রামলীলা ময়দান ও কিংগসওয়েতে। ১৯৫৫ সালে তা পালন হয় রাজঘাটে। বর্তমানে মানুষের মধ্যে দেশপ্রেম প্রচণ্ডভাবে দেখা গিয়েছে। তাই তাঁদের জন্য রইল বলিউডের কিছু দেশাত্মবোধক গান যা তাঁদের উৎসাহিত করবে।

অ্যায় মেরে বতন কে লোগো

লতা মঙ্গেশকারের গাওয়া এই গানটি দেশাত্মবোধক গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। যদিও গানটি বহু বছর আগে গাওয়া হয়েছিল, কিন্তু তা আজও শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। গানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামী ও দেশের সেনাদের আত্মত্যাগ ও বলিদানের কথা বলা হয়েছে।

‘‌অ্যায় মেরে বতন কি লোগো, জরা আঁখ মে ভর লো পানি, যো শহিদ হুয়ে হ্যয় উনকে, জরা ইয়াদ করো কুরবানি।'‌

অ্যায়সা দেশ হ্যায় মেরা

এই গানটি শাহরুখ-প্রীতি জিন্টা অভিনীত বীর-জারার গান। লতা মঙ্গেশকর ও উদিত নারাযণের সঙ্গে গলা মিলিয়েছেন গুরুদাস মান ও পৃথা মজুমদার। ভারত ও পাকিস্তানের সংস্কৃতির পাশাপাশি সকলের দেশপ্রেমের কথা এই গানের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।

‘‌ধরতি সুনহরি, অম্বর নীলা, হর মৌসম রঙ্গিলা, অ্যায়সা দেশ হ্যয় মেরা'‌

চক দে ইন্ডিয়া

এই গানটি শাহরুখ খানের ছবি চক দে ইন্ডিয়ার গান। দেশাত্মবোধক গানের মধ্যে এই গানটি খুবই সাড়া জাগানো গান। গানটি গেয়েছেন সুখবিন্দর সিং, সেলিম মার্চেন্ট, মারিনা ডিক্রুজ।

ইয়ে জো দেশ হ্যয় তেরা

কিং খানের স্বদেশ ছবির গান এটি। গানটি গেয়েছেন এ আর রহমান। দেশের কথা এখানে তুলে ধরা হয়েছে, বিশেষ করে প্রবাসে যাঁরা থাকেন তাঁদের দেশপ্রেমকে জাগিয়ে তোলার জন্য।

‘‌ইয়ে জো দেশ হ্যয় তেরা স্বদেশ হ্যয় তেরা, তুধে হ্যয় পুকারে'‌।

দেশ মেরে দেশ মেরে

দ্য লিজেন্ড অফ ভগত সিংয়ের গান। এটা শোনার পর দেশের ভালো দিকগুলির বিষয়েই আপনি ভাববেন। গানটি খুবই সুন্দর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+