করোনা ভাইরাসের জেরে মুক্তি পিছোতে হল রনবীর সিং অভিনীত ‘৮৩’–এর
করোনা ভাইরাসের জেরে মুক্তি পিছোতে হল রনবীর সিং অভিনীত ‘৮৩’–এর
অক্ষয় কুমারের 'সূর্যবংশ’–এর পর এবার রনবীর সিং অভিনীত ক্রিকেটের সিনেমা '৮৩’–এর মুক্তির তারিখ পিছোতে চলেছে। তা অবশ্যই মহামারি করোনা ভাইরাসের জেরে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল '৮৩’। কিন্তু প্রাণঘাতী করোনা আতঙ্কের কারণে অনির্দিষ্টকালের জন্য পেছালো এর মুক্তি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরবর্তী তারিখ চূড়ান্ত হচ্ছে না।

রনবীর তাঁর টুইটে এ প্রসঙ্গে বলেছেন, 'দেশের স্বাস্থ্য এবং নিরাপত্তা সবার প্রথম।’ কবীর খান পরিচালিত এই ছবির মুক্তি আপাতত বন্ধ থাকছে। অফিসিয়াল বিবৃতিতে '৮৩’ টিম জানিয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। ফ্যানেদের অনুরোধ তারা যেন সচেতনতা অবলম্বন করেন এবং সুস্থ ও নিরাপদে থাকেন। আর সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার সিনেমা '৮৩’। তারা আশাবাদি, খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জেতার গল্প নিয়েই তৈরি হয়েছে এই '৮৩’। এই ছবিতে রনবীরের সঙ্গে দেখা যাবে তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন, হার্ডি সাধু, তাহিশ ভাসিন, জিভা, সকীব সলীম, পঙ্কজ ত্রিপাথি সহ অন্যদের।












Click it and Unblock the Notifications