আইফা-র মঞ্চে ৬৩ বছরের রেখার পারফরম্যান্স তাক লাগানোর মতো! দেখুন ভিডিও

২০ বছর পর মঞ্চে রেখা! এই তথ্যই যথেষ্ট ছিল তাঁর গুণমুগ্ধদের জন্য। অধীর আগ্রহে সকলে অপেক্ষআ করেছেন রেখার পারফরম্যান্সের জন্য।

২০ বছর পর মঞ্চে রেখা! এই তথ্যই যথেষ্ট ছিল তাঁর গুণমুগ্ধদের জন্য। অধীর আগ্রহে সকলে অপেক্ষআ করেছেন রেখার পারফরম্যান্সের জন্য। সলাম-এ-ইশক এর গানের তালে নেচে আইফার মঞ্চ মাত করে দিলেন ৬৩ বছরের রেখা। প্রকাশিত হল সেই নাচের ভিডিওও।

আইফা-র মঞ্চে ৬৩ বছরের রেখার পারফরম্যান্স তাক লাগানোর মত! দেখুন ভিডিও


মঞ্চে তিনি এলেন.. দেখলেন.. আর জয় করে নিলেন সকলের মন! আইফার মঞ্চে রেখার পারফরম্যান্সকে খানিকটা এভাবে বর্ণনা করা যায়। এই বর্ষীয়ান অভিনেত্রী মঞ্চে আসতেই করতালিতে মুখরিত হয়ে যায় গোটা থিয়েটার। তারপর সেই চাউনি , আর গানের তালে পায়ের ছন্দ! ব্যাস , বাকি কী হয়েছে, তার সাক্ষী ছিল গতরাতের আইফার মূল পর্বের আসর। ১৯৭৮ সালের ছবি 'মুকদ্দর কা সিকন্দর' -এর বিখ্যাত গান সলাম-এ-ইশক। যেখানে রূপসী রেখার সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে , সেই গানের ছন্দে এদিন পা মেলালেন রেখা। অভিনেত্রীর আইফার আসরের পারফরম্যান্সের ভিডিও প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়।

দূর থেকে মঞ্চের দিকে তাকিয়ে বোঝার উপায় ছিল না যে কোনও ষাটোর্ধ্ব মহিলা এমন পারফর্ম করছেন! সেই একই রূপ ধরে রেখে , একই নিপুণতায় পারফর্ম করা রেখা এদিন সকলকে অবাক করে দিয়েছেন। সুপারস্টার এই শিল্পী ছাড়াও এদিন আইফার মঞ্চে তাক লাগিয়েছেন একের পর এক বলিউড স্টার। অর্জুন কাপুর, ববি দেওল, কৃতী শ্যানন, লুলিয়া ভন্তুর এই অ্যাওয়র্ড শো-এর অংশ ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+