প্রকৃত ভালোবাসা বিরল!‌ সোশ্যাল মিডিয়ায় কেন এই পোস্ট করলেন যশ দাশগুপ্ত?‌

প্রকৃত ভালোবাসা বিরল!‌ সোশ্যাল মিডিয়ায় কেন এই পোস্ট করলেন যশ দাশগুপ্ত?‌

নুসরত–নিখিল ও যশ দাশগুপ্তের ত্রিকোণ সম্পর্ক ক্রমশঃ জটিল আকার ধারণ করছে। একদিকে নুসরত ও নিখিলের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে এক–অপরকে জবাব দেওয়ার রীতির মাঝেই যশ দাশগুপ্তের ইঙ্গিতপূর্ণ পোস্টও অনেক কিছু বলে যাচ্ছে।

প্রকৃত ভালোবাসা বিরল!‌ সোশ্যাল মিডিয়ায় কেন এই পোস্ট করলেন যশ দাশগুপ্ত?‌


যশের ইনস্টা পোস্ট ও ইনস্টা স্টোরি নিয়ে সকলের আগ্রহ প্রচুর। যশ বা নুসরত এখন যাই পোস্ট করছেন না কেন এখন তাই যেন খবর হয়ে যাচ্ছে। সোমবার যশের ইনস্টা স্টোরিতে দেখা গিয়েছে নারী–পুরুষের দু’‌টো হাত একসঙ্গে ধরা, সেই ছবি দিয়ে যশ লিখেছেন, '‌প্রকৃত ভালোবাসা বিরল কিন্তু মিথ্যা শব্দ ও প্রতিশ্রুতি সর্বত্র।’‌ তবে এই পোস্টের আড়ালে তিনি ঠিক কী বলতে চেয়েছেন সেটা বোঝা যাচ্ছে না। এর ঠিক আগেরদিনই যশ নিজের ইনস্টা স্টোরিতে একটি চাবির চবি দিয়ে লিখেছিলেন, '‌যা কিছু আঘাত করে, তা-ই যেন আশীর্বাদ হয়ে ফেরে। অন্ধকারই প্রদীপ। বাঁধার প্রাচীর নতুন কিছু খোঁজার উৎস। ব্যর্থতার চাবি দিয়েই রাজত্বের দরজা খোলে।’

সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে যশের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি কারোরই। যার জন্য বিয়ের এক বছরের মাথায় নুসরত তাঁর স্বামী নিখিল জৈনকে ছেড়ে চলে আসেন। তার ওপর আবার নুসরতের মা হওয়া। একের পর এক ঘটনার সঙ্গে নাটকীয়ভাবে যুক্ত হয়ে পড়ছেন যশ। যদিও তিনি ও নুসরতের সম্পর্ক বা নুসরতের মা হওয়া নিয়ে সেভাবে কিছুই প্রকাশ্যে বলেননি। তবে তাঁর পোস্টগুলি দেখে এটা বোঝা যাচ্ছে যে একটু হলেও তিনি বিধ্বস্ত। অন্যদিকে রবিবার নুসরত তাঁর ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করেন, যেখানে তাঁর বেবি বাম্প বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, নুসরতের গায়ে গোলাপি রঙের চাদর।

আলতোভাবে হাতটি রেখেছেন পেটের উপর। তবে ভালভাবে দেখলে নজরে পড়বে বেবি বাম্প। খোলা চুল আর মুখে একগাল হাসি। ক্যাপশনে তিনি লিখেছেন, 'উদারতাই সবকিছু বদলে দেয়।’ অর্থাৎ হাজার সমালোচনায় যে তিনি বিন্দুমাত্র বিচলিত নন, সেটাই বুঝিয়ে দিলেন। তবে এই পোস্টের পর ফের আরও একবার সন্তানের পিতৃপরিচয় নিয়ে সরব নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+