বাংলা সিরিয়াল 'রাসমনি' ভূষিত নতুন সম্মানে, মুকুটে যোগ নয়া পালক

টিআরপি-র বিচারে এখন অন্যতম সেরা ধারাবাহিক 'করুনাময়ী রানিরাসমণি'। আর সিরিয়ালের নাম ভূমিকায় থাকা দিতিপ্রিয়া ক্রমেই বাঙালির ঘরের ময়ে হয়ে উঠছেন।

টিআরপি-র বিচারে এখন অন্যতম সেরা ধারাবাহিক 'করুনাময়ী রানিরাসমণি'। আর সিরিয়ালের নাম ভূমিকায় থাকা দিতিপ্রিয়া ক্রমেই বাঙালির ঘরের ময়ে হয়ে উঠছেন। টিভির পর্দায় রানি রাসমনির ভূমিকায় দিতিপ্রিয়ার অভিনয়ে মন্ত্রমুগ্ধ বহু বাঙালির পরিবার। আর এই সিরিয়ালের জনপ্রিয়তার মুকুটে এবার যোগ হল নতুন পালক।

বাংলা সিরিয়াল রাসমনি ভূষিত নতুন সম্মানে, মুকুটে যোগ নয়া পালক

'করুনাময়ী রানিরাসমণি' সিরিয়ালটি জিতে নিয়েছে টেলি সিনে অ্যাওয়ার্ডস ২০১৮ এর তাজ। সেরা সিরিয়াল হিসাবে বিবেচিত হয়এছে এই ধারাবাহিকটি। স্বভাবতই খুশি সিরিয়ালের সঙ্গে জড়িত কলাকুশলীরা। সিরিয়ালের অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক সললেই উচ্ছসিত এই সম্মান পেয়ে। খুশি সিরিয়ালের অভিনেত্রী দিতিপ্রিয়াও। তিনি নিজে সিরিয়ালে ব্যস্ত থাকায় এই সম্মান প্রাপ্তির সন্ধ্যায় মঞ্চে উপস্থিত থাকতে পারেননি যদিও। তবুও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি এই উচ্ছাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সিরিয়ালে দিতিপ্রিয়া রাসমণির ভূমিকায় অভিনয় করছেন। তাঁর স্বামী অর্থাৎ রাজচন্দ্রের ভূমিকায় রয়এছেন বাংলাদেশের অভিনেতা আব্দুন নূর। তাঁদের অনস্ক্রিন জুটির অভিনয়ে মুগ্ধ দর্শকরা। এক প্রথমসারির বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছেন, এই পুরস্কার প্রাপ্তির নেপথ্যে রয়েছে গোটা সিরিয়ালের টিম। তাই এই সম্মান তিনি টিমকেই উৎসর্গ করতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+