কেরলের বন্যাত্রাণে দুর্গতদের সেবায় নজির গড়লেন এই বলিউড তারকা
কেরলের বন্যাত্রাণে দুর্গতদের সেবায় নজির গড়লেন এই বলিউড তারকা
ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছে কেরল। বহু জায়গায় জল নামতে শুরু করেছে । তবে বন্যা পরবর্তী কেরলও এখনও দুর্যোগমুক্ত নয়। সেখানে দেখা দিচ্ছে রোগের প্রাদুর্ভাব। বিভিন্ন জায়গার ত্রাণ শিবিরে চলছে দুর্গতদের ত্রাণের কাজ। এমন এক পরিস্থিতিতে দুর্গতদের সেবায় নিজেকে উজার করে দিয়েছেন বলিউড তারকা রণদীপ হুদা।

এতদিন বহু সেলেব্রিটিকেই দেখা গিয়েছে কেরলের বন্যাত্রাণে নিজেদের অনুদানের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে। অনেকের অনুদানের পরিমাণ খবরেও উঠে এসেছে। তবে ত্রাণের জন্য দুর্গতদের কাছে গিয়ে তাঁদের সেবা করার নজির কেউই স্থাপন করলে অভিনেতা রণদীপ হুদা। ইদের দিন কেরলে থেকে তিনি দুর্গতদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। ছবি প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়।শুধু এই প্রথম নয়। বিরল দৃষ্টান্ত স্থাপন রণদীপ হুদা আগেও করেছেন। গতবছর গণেশ চতুর্থীর পরদিন জুহু বিচ পরিস্কার করতে নিজেই নেমে গিয়েছিলেন রণদীপ।

উল্লেখ্য, কেরলের বন্য়ায় এপরযন্ত প্রায় ৪০০ মানুষের মৃত্যুর খবর উঠে এসেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। অনেকই সহায় সম্বলহীনভাবে রয়েছেন ত্রাণ শিবিরে। এমন এক পরিস্থিতে সেখানে পৌঁছে দুর্গতদেরল সেবায় নিজেকে নিয়োজিত করে রীতিমত দৃষ্টান্তস্থাপন করলেন রণদীপ হুদা।












Click it and Unblock the Notifications