একটা সময়ে দেউলিয়া হয়ে যাচ্ছিলেন রণবীর! কোন ছবির জন্য এমন ঘটনা ঘটেছিল
সামনেই মুক্তি পেতে চলেছে রণবীর অভিনীত 'সঞ্জু'। তার আগে ছবির প্রচারে ব্যস্ত এই অভিনেতা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জীবনের একাধিক অধ্যায় নিয়ে মখ খুলেছেন।
সামনেই মুক্তি পেতে চলেছে রণবীর অভিনীত 'সঞ্জু'। তার আগে ছবির প্রচারে ব্যস্ত এই অভিনেতা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জীবনের একাধিক অধ্যায় নিয়ে মখ খুলেছেন। জীবনের সাফল্য নিয়েও যেমন কথা বলেছেন , তেমনই জীবনের ব্যর্থতা নিয়েও মুখ খোলেন রণবীর।

একটা সময়ে ক্রমাগত তাঁর একের পর এক ফিল্ম ফ্লপ হওয়াতে মুড়ষে পড়েন তিনি। 'বম্বে ভেলভেট ', 'জাগ্গা জাসুস'-এর মতো ফিল্ম ফ্লপ হওয়াতে বেশ খানিকটা সময় কেরিয়ারে ব্যর্থতার মুখ দেখেন তিনি । অনুরাগ বসুর ছবি 'জগ্গা জাসুস' ফ্লপ হতেই কার্যত কেরিয়ারের বড়সড় ব্যর্থতার মুখে পড়েন তিনি। রণবীর জানিয়েছেন, সেই সময় যেমন তাঁর মনে ভেঙে গিয়েছিল, তেমনই তাঁর ব্যাঙ্ক ব্যালেন্সেও এই ব্যর্থতার প্রভাব পড়েছিল। 'জাগ্গা জাসুস' ছবির চরিত্রর জন্য রণবীর যেভাবে নিজেকে তৈরি করেছিলেন তাঁর যোগ্য সাফল্য তিনি পাননি।
'জাগ্গা জাসুস' বক্স অফিসে কেন মুখ থুবড়ে পড়েছিল তা নিয়ে মুখখুলে রণবীর জানান, একই গল্পে অনেকগুলি পরত যোগ করতে গিয়েই এই সমস্যা হয়েছিল। একদিকে গোয়েন্দা চরিত্র, অন্যদিকে দুর্নীতি ফাঁস , তারওপর মূল চরিত্রের কথা বলার মধ্যে সমস্যা দেখানো হয়েছে। রণবীরের ধারণা এসবের জন্যই মুখ থুবড়ে পড়ে 'জাগ্গা জাসুস'। মজা করে রণবীর বলেন, 'যেখানে আমাকে সংলাপ বলতে হয় সেখানে আমার অস্বস্তি হয়, সেই জন্যই আমি বরফি ছবিটিতে অভিনয় করে খুশি ছিলাম!'












Click it and Unblock the Notifications