আগামী বছরের শেষেই 'লেডি লাভ' ক্যাটরিনাকে বিয়ে করছেন, জানিয়ে দিলেন রণবীর কাপুর
অবশেষে নিজের ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন বলিউডের ড্যাসিং কাপুর রণবীর। বহু দিন ধরেই একে অপরকে ডেট করছেন রণবীর ও ক্যাটরিনা। তবে নিজের মুখে সেকথা এতদিন স্বীকার করেননি রণবীর।
তবে এবার নিজের সম্পর্কের কথা শুধু স্বীকারই করলেন না ক্যাটরিনার সঙ্গে বিয়ের পরিকল্পনা সম্পর্কেও জানিয়ে দিলেন খোলাখুলিভাবে।
একটি জনপ্রিয় দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে রণবীর বলেন, "আমরা দুজনেই আমাদের সম্পর্কটা নিয়ে দৃঢ় ও নিশ্চিত। এখনও যদি আমরা এবিষয়ে মুখ না খুলি তাহলে তা আমাদের সম্পর্ককে অসম্মান করা। আমার বয়স এখন ৩৩। আমার মনে হয় এবার আমার পরিবার এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এমনকী ক্যাটরিনাও তাই চাইছে।"
বিয়ের পরিকল্পনা নিয়ে রণবীরকে প্রশ্ন করা হলে তিনি খোলখুলি ভাবে জানান, "এবছর কাজের চোটে আমরা দুজনেই খুব ব্যস্ত। তাই বিয়ে করার সময়ই নেই। ইচ্ছে আছে আগামী বছরের শেষেক দিকেই গাঁটছড়া বাঁধব। দুজনেই এবিষয়ে সহমত।"
অজব প্রেমকি গজব কাহানি ছবিটিতে অভিনয় করার সময় প্রথম দুজনের ভাললাগার শুরু। সেখান থেকেই ভালবাসা। জগ্গা জাসুস ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে এই রোমান্টিক জুটিকে।

ডেটিং
প্রায় ৪ বছর ধরে একে অপরকে ডেট করছেন রণবীর ও ক্যাটরিনা।

জনপ্রিয় জুটি
রণবীর ও ক্যাটরিনার জুটি যেমন আম মানুষের কাছে চর্চার বিষয় তেমনই বি টাউনেও অত্যন্ত জনপ্রিয় এই মিষ্টি রোমান্টিক জুটি।

বিয়ের ফুল
সমুদ্র তটে বিকিনি পরা ক্যাটরিনা ও খালি গায়ে রণবীর কাপুরের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। অনেক সময়ই দুজনে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যেত।

শপিং টাইম
রণবীর ক্যাটরিনার সঙ্গে শপিং করতে যেতে পছন্দ করেন। একইভাবে রণবীর ছাড়া ক্যাটেরও শপিংয়ে মন লাগে না।

পরিবারের সঙ্গে
রণবীরের পরিবারের সঙ্গে বহুবার দেখা করেছেন ক্যাট। তবে ক্যাটের ঘণিষ্ঠ সূত্রের খবর হবু শাশুড়ি নীতু কাপুর অবশ্য খুব একটা পছন্দ করেনন না ক্যাটকে।

শুটিংয়ের ফাঁকে
শুটিংয়ের ফাঁকে একান্তে দুজনে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু সেই সুযোগটারই অভাব।

চোখে চোখে কথা বল
রণবীর যখন দীপিকার সঙ্গে ডেট করছেন এবং ক্যাটরিনা সলমন খানকে ডেট করছেন, তখনই আজব প্রেম কি গজব কাহানির সেটে প্রথম দেখা হয় রণবীর-ক্যাটের।












Click it and Unblock the Notifications