শ্রীদেবীর মৃত্যুতে ক্ষুব্ধ রামগোপাল কেন নিজেকে শেষ করতে চাইলেন! জানুন এই সম্পর্কের সমীকরণ

শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। বলিউডের বিভিন্ন ব্যক্তিত্বই নিজের মতো করে শোকবার্তা জানিয়েছেন এই ঘটনায়। তবে সবার থেকে একটু নজরকাড়াভাবে শোক প্রকাশ করেছেন পরিচালক রাম গোপাল ভর্মা।

শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। বলিউডের বিভিন্ন ব্যক্তিত্বই নিজের মতো করে শোকবার্তা জানিয়েছেন এই ঘটনায়। তবে সবার থেকে একটু নজরকাড়াভাবে শোক প্রকাশ করেছেন পরিচালক রাম গোপাল ভর্মা। শ্রীদেবীর মৃত্যুতে তাঁর একের পর এক টুইট উঠে এসেছে খবরের শিরোনামে। একনজরে দেখে নেওয়া যাক এই পরিচালকের সঙ্গে কেমন ছিল শ্রীদেবীর সম্পর্ক।

রাম গোপালের টুইট

রাম গোপালের টুইট

শ্রীদেবীর আর চার পাঁচজন ফ্যানের মতোই তাঁর মৃত্যুর খবর সহ্য করতে পারেননি পরিচালক রামগোপাল ভর্মা। টুইট বার্তায় তাঁর প্রশ্ন ,কোনও মানুষের জীবন এরকম করুণ তথা ভয়ঙ্করভাবে শেষ হতে পারে?রামগোপাল শ্রীদেবীর দেহে ময়না তদন্তের খবর শুনেও শোকে ভেঙে পড়েছেন বলে টুইটে প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর মনে হচ্ছে , নিজেকে শেষ করে দেওয়ার কথা! রামগোপাল ভর্মার এই টুইট শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় এক চাঞ্চল্যকর দিক হয়ে উঠেছে।

শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে রাম গোপালের প্রতিক্রিয়া

শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে রাম গোপালের প্রতিক্রিয়া

শ্রীদেবীর মৃত্যু সংবাদ শুনে, টুইটে রামগোপাল ঈশ্বরের উদ্দেশে ক্ষোভ উগড়ে দেন। বনি কাপুরের প্রতি সমবোদনা জানিয়ে শোকাহত রামগোপাল ভর্মার বার্তা ছিল, এদিনের চেয়ে বেশি ঘেন্না ঈশ্বরকে কোনও দিনও করেননি তিনি।

শ্রীদেবীর ফ্যান রামগোপাল

শ্রীদেবীর ফ্যান রামগোপাল

ইন্ডাস্ট্রির আনাচে কানাচে কান পাতলেই একটা সময়ে শোনা যেত, অভিনেত্রী শ্রীদেবীর প্রতি রামগোপাল ভর্মার অনুরাগের কথা। বলিউডে রামগোপালের পা রাখার একমাত্র কারণই শ্রীদেবী । একথা তিনি অকপটে বহু জায়গায় জানিয়েছেন।
শ্রীদেবীর মৃত্যুর কথা রবিবার শুনে, সেদিন তাঁর তেলুগু ফিল্মের পোস্টার রিলিজও আটকে দেন, শোকে মুহ্যমান রামগোপাল।

শ্রীদেবীর সঙ্গে রামগোপালের সাক্ষাৎ

শ্রীদেবীর সঙ্গে রামগোপালের সাক্ষাৎ

রামগোপাল ভর্মা পরিচালিত 'শিবা' হিট করার পর, ছবির প্রযোজক শ্রীদেবীর কাছে নিয়ে আসেন রামগোপাল ভর্মাকে। শ্রীদেবী রামগোপালের একটি দক্ষিণী ছবিতে অভিনয়ে রাজি হন। 'গোবিন্দা গোবিন্দা' ও 'ক্ষণা ক্ষণম' রামগোপালের এই দুটি ছবিতে অভিনয় করেন শ্রীদেবী।

 ছবির পরিচালনার সময়ে ঘটে এক কাণ্ড!

ছবির পরিচালনার সময়ে ঘটে এক কাণ্ড!

রামগোপাল ভর্মার সেই ছবি পরিচালনার সময়ে ঘটে একটি কাণ্ড! সেসময়ে সেট-এ শ্রীদেবী প্রস্তুতি নিচ্ছের পরবর্তী দৃশ্যের জন্য। এরকম অক পরিস্থিতিতে নাকি হঠাৎই শ্রীদেবির পা ছুঁয়ে প্রণাম করতে উদ্যত হন রামগোপাল। ফ্যান হিসাবে এতটাই সম্মানের জায়গায় শ্রীদেবকে রাখতেন রাম গোপাল।

মাস্ত-এর নেপথ্য কাহিনি

মাস্ত-এর নেপথ্য কাহিনি

বলিউডে ১৯৯৯ সালে 'মাস্ত' ছবিটি পরিচালনা করেন রামগোপাল ভর্মা। সেই ছবিতে এক অভিনেত্রীর প্রতি এক সাধারণ ছেলের অনুরাগের কাহিনি তুলে ধরা হয়। অনেকেই দাবি করেন, এই ছবিটিতে শ্রীদেবীর প্রতি রামগোপাল ভর্মার মনোভাবকেই তুলে ধরা হয়েছিল। যদিও তা নিয়ে বিতর্ক অনেকদূর গড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+