Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩৫ বছর পর পর্দায় ফিরতে চলেছে রজনীকান্ত–কমল হাসান জুটি

আবার ৩৫ বছর পর পর্দায় একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত ও কমল হাসানকে। তাঁরা দু’‌জনে একসঙ্গে ১৬টি ছবিতে অভিনয় করেছেন। তাঁদের শেষ ছবি ছিল '‌গ্রেফতার’‌ (‌১৯৮৫)‌। এই ছবিতে তাঁরা বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন।

পর্দায় ফিরতে চলেছে রজনীকান্ত-কমলহাসান


তবে এই জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে। ৩৫ বছর পর রজনীকান্ত–কমল হাসান দু’‌জনেই একই ছবিতে অভিনয় করতে চলেছেন। শোনা যাচ্ছে, '‌কাইথি’‌–এর পরিচালক লোকেশ কনগরাজের পরবর্তী ছবিতেই এই মিরাকেল দেখা যাবে। সবকিছু ঠিকঠাক চললে তিন দশক পর কমল–রজনীকান্তকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকরা।

জানা গিয়েছে, লোকেশ চেন্নাইয়ের পোস গার্ডেনে রাজনীকান্তের বাড়িতে সম্প্রতি দেখা করেন এবং তিনি চিত্রনাট্য পড়ে শোনান। যদিও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি। তবে আগামী দু’‌মাসের মধ্যেই সেই ঘোষণা করবে বলে জানা যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সব শুটিং সঠিক সময়ে শেষ হলে এই সিনেমা আগামী বছরের শেষে মুক্তি পেতে পারে।

কমল হাসান বর্তমানে শঙ্করের '‌ইন্ডিয়ান ২’‌ এবং '‌থালাইভান ইরুক্কিরান’‌ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে রজনীকান্তকে দেখা যাবে পরিচালক শীরুথাই শিবার পরবর্তী ছবিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+