হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মন্দিরা বেদীর স্বামী, প্রযোজক রাজ কৌশল
জনপ্রিয় বলিউড অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল প্রয়াত হয়েছেন। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। একজন অভিনেতা হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন রাজ, এরপর তিনি তিনটে ছবিও পরিচালনা করেন। রাজ এখন বলিউডের প্রযোজক হিসাবে পরিচিত। তাঁর মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করে জানিয়েছেন পরিচালক অনির, যিনি মাই ব্রাদার নিখিল–ছবিতে রাজের সঙ্গে কাজ করেছিলেন।

রাজ কৌশলের প্রয়াত হওয়ার খবর পরিচালক অনির তাঁর টুইটারে জানান। তিনি লেখেন, ’এত তাড়াতাড়ি চলে গেলে। আমরা একজন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রাজ কৌসলকে আজ সকালে হারালাম। খুব দুঃখের খবর। তিনি আমার প্রথম ছবি মাই ব্রাদার নিখিলের প্রযোজক ছিলেন। আমাদের লক্ষ্যকে বিশ্বাস করতেন সেরকম খুব কম মানুষের মধ্যে রাজ কৌশল একজন ছিলেন এবং আমাদের সহযোগিতাও করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
বলিউডে প্রযোজক হিসাবে পরিচিত রাজ কৌশল। তিনি তাঁর কর্মজীবন একজন অভিনেতা হিসাবে শুরু করেছিলেন। এরপর তিনি তিনটে ছবি পরিচালনা করেন, যেগুলি হল প্যায়ার মে কভি কভি, শাদি কা লাড্ডু ও অ্যান্টনি কৌন হ্যায়। তিনি এই ছবিগুলির প্রযোজকও ছিলেন। ১৯৯৯ সালে রাজ কৌশল বিয়ে করেন মন্দিরা বেদীকে। এই দম্পতির ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান বীর জন্ম নেয়। গত বছর তাঁরা একটি কন্যা সন্তানকে দত্তক নেন, যার নাম রাখা হয় তারা বেদী কৌশল। মাত্র ৪৯ বছর বয়সেই হৃদরোগে মারা গেলেন রাজ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications