জন্মদিনে রাজকে কেক মাখালেন শুভশ্রী !
কালই ছিল রাজের জন্মদিন। স্বভাবতই টলিউডের হট-শট পরিচালকের জন্মদিন নিয়ে তো শিল্পীদের মধ্যে উন্মাদনা থাকবেই। রাজের জন্মদিনের পার্টিতে বিশেষ একজনের উপস্থিতি নিয়েই সরগরম টলিউড।
টলিউডে যদি কেউ এই মুহুর্তে 'রাজ' করছেন তো তিনি পরিচালক রাজ চক্রবর্তী। ছবি পরিচালনাই হোক বা ব্যক্তিগত জীবনই হোক, টলিউডের প্রিয় 'রাজ চকো' সবসময়ই খবরে থাকেন। আর কালই ছিল রাজের জন্মদিন। স্বভাবতই টলিউডের হট-শট পরিচালকের জন্মদিন নিয়ে তো শিল্পীদের মধ্যে উন্মাদনা থাকবেই।[নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন রাজ-শুভশ্রী]
কাল সারাদিনই রাজের সোস্যাল মিডিয়া সাইটে তাঁর জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁর শুভাকাঙ্খীরা। তবে এর পাশপাশি রাজের জন্মদিনের পার্টিতে বিশেষ একজনের উপস্থিতি নিয়েই সরগরম টলিউড। তিনি আর কেউ নন অভিনেত্রী শুভশ্রী।[(ছবি) মিমির পর নয়া লাভস্টোরি রাজের? শুভশ্রীর সঙ্গে ঘুরতে গেলেন একসঙ্গে!]

টলিউট স্টার মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের ব্রেক-আপের পর বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, যে রাজ ও শুভশ্রীর প্রেম চলছে। সেই গুঞ্জনে আরও খানিকটা উস্কে দিল কালকের ঘটনা। সোস্যাল মিডিয়া সাইটে শুভশ্রী নিজের প্রোফাইলে রাজের জন্মদিনের পার্টির ছবি শেয়ার করেছেন। আর এই নিয়ই তুমুল আলোচনা টলিউডের অলিকে গলিতে।[রাজে রাজি নন মিমি, তুরস্কে শুরু নতুন 'লাভ স্টোরি'?]
উল্লেখ্য কালই রাজ চক্রবর্তী পার করেছেন ৪১ বছর বয়স। পা দিয়েছেন ৪২ বছরে। একটি টিভি অনুষ্ঠানের পরিচালিনা দিয়ে টলিউড জীবন শুরু করেন তিনি। পরিচালক হিসাবে সিনেমায় অভিষেক হয় ' চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে। সে ছবি ব্লকবাস্টার হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি রাজকে। পরিচালক হিসাবে এই লম্বা সফরে সময়ে অসময়ে সম্পর্কে জড়িয়েছেন বহু অভিনেত্রীর সঙ্গে। তাঁদের মধ্যে মিমি , পায়েল অন্যতম। তবে রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক নিয়েই এখন গুঞ্জন তুঙ্গে।












Click it and Unblock the Notifications