'রাজশ্রী'-র বিয়ের আগে টলি নায়িকার সঙ্গে রাজের 'সম্পর্ক'-এর ওঠানামার কিছু তথ্য

রাজ-মিমি-শুভশ্রীর বিতর্কিত ঘটনার প্রসঙ্গে এক ঝলকে দেখে নেওয়া যাক, টলিউডে আপাতত কোন কোন নায়িকার সঙ্গে রাজের সম্পর্কের খবর উঠে এসেছে।

টলিউড পাড়া কিছুদিন আগে কেঁপে রয়েছে একটি মাত্র খবরেই। তা হল পরিচালক রাজ চক্রবর্তীকে ঘিরে দুই নায়িকার ত্রিকোণ প্রেম ও তা নিয়ে টানাপোড়েন। তাঁদের মধ্যে একজন নাকি রাজের জন্য ঘুমের ওষুধ খেয়ে ফেলেছেন,আর আরেকজন গায়ে আগুন লাগাবার চেষ্টা করেছেন বলে শোনা যাচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ৩ চরিত্রই ঘটনাকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। এই দুই নায়িকার মধ্যে একজন মিমি চক্রবর্তী , আরেকজন শুভশ্রী। জানা গিয়েছে।আর এবার তো সোজা বিয়ের পিঁড়েতে বসে পড়লেন রাজ ও শুভশ্রী।

এর আগে , রাজের জন্য মিমির ঘুমের ওষুধ খাওয়া নিয়ে কিছু খবর রটে। শোনা যায়, অসুস্থ মিমিকে নিয়ে নাকি হাসপাতালেও ছোটেন রাজ। সেই খবর কানে যায় শুভশ্রীর। আর তাতেই চটে যান এই নায়িকা। তবে গোটা খবরটিকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। একই সুর রাজের গলাতেও ছিল। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জন। আপাতত গোটা ইন্ডাস্ট্রি মেতে রয়েছে রাজ-শুভশ্রীর বিয়ের খবরে। বলা ভাল রাজ-শ্রী বিয়ে নিয়ে মেতে ইন্ডাস্ট্রী।

এক ঝলকে দেখে নেওয়া যাক, টলিউডে আপাতত কোন কোন নায়িকার সঙ্গে রাজের সম্পর্কের খবর উঠে আসে।

পায়েল সরকার

পায়েল সরকার

শোনা যায়, রাজ চক্রবর্তী পরিচালিত ' প্রেম আমার 'ছবিতে কাজ করার সময়, রাজ ও পায়েলের সম্পর্কের খবর ইতিউতি রটতে থাকে। চারিদিকে রটে যায় তাঁরা দুজনেই বেশ ঘনিষ্ঠ হচ্ছেন। পরের দিকে , রাজ 'বোঝেনা সে বোঝেনা' ছবিটি শুরু করেন, সে ছবিতেও তৎকালীন 'বান্ধবী' পায়েল অন্যতম নায়িকার ভূমিকায় অভিনয় করেন। পায়েলের পাশপাশি এই ছবিতে অভিনয় করেন মিমি চক্রবর্তী। শোনা যায়, 'বোঝেনা সে বোঝেনা' -এর সেট-এ রাজের সঙ্গে ঘনিষ্ঠ হন মিমি। আর তাতেই চিড় ধরে পায়েল -রাজের সম্পর্কে। টলিউডে কান পাতলেই শোনা যায়, সেই ঘটনার জেরে নাকি পায়েলের সঙ্গে মিমির সম্পর্কও খারাপ হয়ে যায়।

কমলিনী মুখোপাধ্যায়

কমলিনী মুখোপাধ্যায়

অনিরুদ্ধ রায়চৌধুরির 'অপরাজিতা তুমিও' ছবি দিয়ে টলিউড প্রথম চেনে অভিনেত্রী কমলিনী মুখোপাধ্যায়কে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী সলমন খান অভিনীত ' ফির মিলেঙ্গে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন। বাংলায় 'অপরাজিতা তুমিও' ছবিতে তিনি তাঁর অভিনয়ে মন জয় করেন দর্শকদের। শোনা যায় দর্শক ছাড়াও কমলিনী মন জয় করেন পরিচালক রাজ চক্রবর্তীরও। তবে সে খবরকে শুধুমাত্র গুজব বলেই মনে করেন অনেকে।

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে রাজের ছাড়াছড়ি হওয়ার পর রাজ চক্রবর্তীকে ' ক্লোসড্ চ্যাপ্টার' বলে আখ্যা দেন পায়েল। যদিও এখান থেকেই মিমির জীবনের নতুন অধ্যায় শুরু হয়। 'বোঝেনা সে বোঝেনা' ছবি থেকেই রাজ-মিমির ঘনিষ্ঠতা বাড়ে। তারপর তাদের প্রেমের কথাও বহুদিকে চাউর হতে থাকে। তবে গত বছরে মিমি তুরস্কের শ্যুটিং এর সময়, ছাড়াছাড়ি হয়ে যায় রাজ ও মিমি চক্রবর্তীর। তারপরে বহু সাক্ষাৎকারে রাজ সম্পর্কে বিষ উগড়ে দেন মিমি । যদিও মিমির প্রসঙ্গে রাজ সেভাবে কিছু বলেননি সংবাদ মাধ্যমের সামনে।

 শুভশ্রী গঙ্গোপাধ্যায়

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

সাম্প্রতিককালে অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাজ চক্রবর্তী। এই নিয়ে যাবতীয় রাখঢাক কাটিয়ে নিজের নতুন প্রেমের কথা নিয়ে মুখও খুলেছেন তিনি। জানা যায়, রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছে। পিসি চন্দ্র গার্ডেনে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। কিন্তু তারপরই আবার রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর পুরনো প্রেমিকা মিমির ঘনিষ্ঠতা নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তুমুল বিরক্ত বলে জানা যায়। তবে তিনিও গোটা বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন সোস্যাল মিডিয়ায়। এরপর রাজের প্রেম কোন দিকে এগোয় তার দিকে তাকিয়ে গোটা টলিউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+