‘আমার সব মন কেমনের ঠিকানা তুই’, জন্মদিনে বিশেষ বন্ধু সন্দীপ্তাকে এভাবেই শুভেচ্ছা জানালেন রাহুল
জন্মদিনে বিশেষ বন্ধু সন্দীপ্তাকে এভাবেই শুভেচ্ছা জানালেন রাহুল
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী সন্দীপ্তা সেনের মধ্যে বন্ধুত্ত্বের সম্পর্ক নাকি অন্য কিছু তা নিয়ে এখনও তোলপাড় সোশ্যাল মিডিয়া ও টলি পাড়া। আর তারই মধ্যে সন্দীপ্তার জন্মদিনের দিন নিজের মনের কথা সরাসরি তাঁকে জানিয়ে দিলেন রাহুল।
ইনস্টাতেও শুভেচ্ছা রাহুলের
ইনস্টাগ্রাম ও ফেসবুকে সন্দীপ্তাকে আলাদা আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা রাহুল। শুক্রবার সন্দীপ্তার জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার গভীর রাতে রাহুল ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ারর করে তাঁর বিশেষ বন্ধুকে শুভেচ্ছা জানান। ছবিতে, কোনও এক পাহাড়ি পথে পাশাপাশি বসে রাহুল-সন্দীপ্তা। গায়ে জড়ানো শীত পোশাক। সেখানেই অভিনেতার অকপট স্বীকারোক্তি, 'আমার সব মন কেমনের ঠিকানা তুই। শুভ জন্মদিন সন্দীপ্তা'। এত সুন্দর শুভেচ্ছা পেয়ে আপ্লুত সন্দীপ্তা নিজেও। একই পোস্টে রাহুলকে ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা
অন্যদিকে শুক্রবার সকালে রাহুল আরও একবার সন্দীপ্তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর ছোটবেলার একটি ছবি পোস্ট করেন, যেখানে সন্দীপ্তা পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে নাচে অংশ নিয়েছেন। এই ছবি দিয়ে রাহুলের বক্তব্য, 'শিশু বয়সের শিল্পীসত্তা আজও যেন ছেলেবেলাতেই বন্দি'। এখানেও রাহুলকে ভালবাসার চিহ্ন এঁকে ধন্যবাদ জানিয়েছেন সন্দীপ্তা।

সন্দীপ্তা–রাহুল রসায়ন
সন্দীপ্তা-রাহুল রসায়ন যে ভালোই গভীরতা পেয়েছে তা অভিনেত্রীর জন্মদিনের পোস্টেই টের পাওয়া গেল। যদিও এখনও পর্যন্ত সন্দীপ্তা বা রাহুল কেউই এ বিষয়ে 'স্পিকটি টি নট'। কিন্তু তাঁদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখতে পাওয়া, একে-অপরের বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় অন্য বার্তাই দিচ্ছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর রাহুলের সন্দীপ্তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বলেই গুঞ্জন। এমনকী বেশ কয়েকটি ট্রিপেও একে অপরের সফরসঙ্গী হয়েছেন রাহুল- সন্দীপ্তা। প্রসঙ্গত, বাংলা ধারাবাহিক 'তুমি আসবে বলে' তে রাহুল ও নন্দিনী চরিত্রে রাহুল-সন্দীপ্তার জুটি এখন দর্শকদের মনের একেবারে কাছের। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সম্প্রচার হয়েছিল এই মেগা সিরিয়াল। তখন থেকেই এই দু'জনের মধ্যে সম্পর্কের সূত্রপাত।

রাহুল–প্রিয়াঙ্কা বিচ্ছেদ
২০০৮ সালে রাজ চক্রবর্তীর 'চিরদিনই তুমি যে আমার' সিনেমার মধ্য দিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা একে অপরের কাছে আসেন এবং দু'বছরের মাথায় বিয়ে করে নেন। তবে তাঁদের বিয়ে খুব একটা সুখের হয়নি। প্রিয়াঙ্কা তাঁর পুত্র সহজকে নিয়ে রাহুলের সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টানেন। প্রিয়াঙ্কা ও রাহুলের মতে, দু'জনের মধ্যে এখনো ভাল বন্ধুত্ব রয়েছে। প্রতি রবিবার সহজকে নিয়ে রাহুলের বাড়িতে আসেন প্রিয়াঙ্কা। দু'জনের তিক্ততার মধ্যে ছেলে সহজকে ঢোকাতে চান না তাঁরা। শুধুমাত্র আরো অনেকের মতে সমাজের চোখে সুখী সংসারের নাটক করতে পারতেন না বলেই আজ তাঁরা ভিন্ন।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications