'রাজ রিবুট' ছবি ফাঁস প্রসঙ্গে কি বললেন ইমরান হাসমি, জেনে নিন
মুক্তি পাওয়ার আগেই রাজ রিবুট ছবিটি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। ইমরান হাসমি অভিনীত রাজ সিনেমার সিক্যুয়েলগুলি বাণিজ্যিকভাবে ভাল সফল ছিল। সেই মতো রাজ রিবুট সিনেমাটি দর্শকদের মধ্যে ভাল সাড়া ফেলতে পারে বলা মনে করা হচ্ছিল।
কিন্তু ছবিটি হঠাৎ ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ার জন্য মাথায় হাত পরেছে প্রযোজকদের। বুধবার টুইটারে ইমরান তার ফ্যানেদের সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি তাঁর ভক্তদের পাইরেসি থেকে দূরে থাকারও পরামর্শ দেন।

অভিনেতা আরও বলেন,"রাজ রিবুট লিক হওয়ার খবর শুনে তাঁর প্রচন্ড খারাপ লেগেছে। ছবি বানাতে অনেক পরিশ্রম করতে হয়।ছবি খারাপ কি ভাল সেটা দর্শক বিচার করবে। কিন্তু পাইরেসি ছবির ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে"।
এখানেই না থেমে অভিনেতা আরও বলেন, "গত কয়েকমাস ধরেই বেশ কয়েকটি ছবি রিলিজ হওয়ার আগেই অনলাইনে ফাঁস হয়ে যাচ্ছে। অমি কারোর দিকে আঙুল তুলতে চাই না। আমি শুধু বলতে চাই যেসব সিনেমা তৈরি হচ্ছে সেই সিনেমাগুলি যাতে হলে মুক্তি পায় সেই সুযোগ দেওয়া হোক। উল্লেখ্য এর আগে গ্রেট গ্র্যান্ড মস্তি, উড়তা পঞ্জাবের মতো ছবি অনলাইনে ফাঁস হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
#RaazReboot is to be watched in the theatres. Stay away from piracy please!
— emraan hashmi (@emraanhashmi) September 13, 2016












Click it and Unblock the Notifications